Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

'এই নিউ ইন্ডিয়ায় কথা বলার স্বাধীনতা নেই', টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলেন অনুরাগ কাশ্যপ

দ্য ওয়াল ব্যুরো : নিজের ছবির মতোই সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট বোল্ড ছিলেন তিনি। মনের কথা বলতে ভয় পেতেন না। অথচ সেই ভয়েই কিনা শেষ পর্যন্ত নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করতে বাধ্য হলেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। পরিবারের সুরক্ষার কথা

'এই নিউ ইন্ডিয়ায় কথা বলার স্বাধীনতা নেই', টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলেন অনুরাগ কাশ্যপ

শেষ আপডেট: 11 August 2019 12:55

দ্য ওয়াল ব্যুরো : নিজের ছবির মতোই সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট বোল্ড ছিলেন তিনি। মনের কথা বলতে ভয় পেতেন না। অথচ সেই ভয়েই কিনা শেষ পর্যন্ত নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করতে বাধ্য হলেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। পরিবারের সুরক্ষার কথা ভেবেই এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন পরিচালক। অবশ্য ডিলিট করার আগে শেষ দুই টুইটে নিজের মনের কথা বলে গিয়েছেন অনুরাগ। অনুরাগের শেষ দুই টুইটের মোদ্দা কথা হলো, নিজের মনের কথা বলতে ভয় পাচ্ছেন তিনি। একটি টুইটে অনুরাগ লেখেন, "যখন আপনার বাবা-মার কাছে  উড়ো ফোন আসে ও আপনার মেয়ে অনলাইনে হুমকি পায়, তখন বুঝতে হবে কেউ কথা বলতে চায় না। সেখানে কোনও যুক্তি বা কারণ থাকে না। যারা ঠকায় তারা রাজত্ব করবে ও ঠকানো হবে জীবনের নতুন পথ। সবাইকে অভিনন্দন এই নতুন ভারতের জন্য। আশা করি সবার উন্নতি হবে।" আর একটি টুইটে পরিচালক বলেন, "সবার আনন্দ ও সাফল্য কামনা করি। এটাই হয়তো আমার শেষ টুইট। যখন আমি ভয় ছাড়া আমার মনের কথা বলতে পারছি না, তখন কথা না বলাই ভালো। গুড বাই।" অনুরাগ কাশ্যপের এই দুটি টুইটের পরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেট দুনিয়ায়। তাঁর ফ্যানরা যেমন তাঁকে টুইটারে ফিরে আসার অনুরোধ করেছেন, অন্যদিকে তেমনই তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিংও। কেউ বলছেন সহানুভূতি পেতেই এই কাজ করলেন অনুরাগ, কেউ আবার বলছেন খবরের শিরোনামে থাকার জন্য এও এক পাবলিসিটি স্টান্ট। জয় শ্রীরাম ধ্বনি ওয়ার ক্রাই-এ পরিণত হয়েছে, এই অভিযোগ তুলে যে ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন, তার মধ্যে ছিলেন অনুরাগ কাশ্যপও। এই চিঠির পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে আগেও অভিযোগ করেন অনুরাগ। তিনি এও জানান, তাঁর মেয়েকেও হুমকি মেল করা হচ্ছে। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন গ্যাংস অফ ওয়াসিপুরের পরিচালক। কিন্তু তারপরেও হুমকি বন্ধ হয়নি। তাই শেষ পর্যন্ত চুপ করে থাকারই সিদ্ধান্ত নিলেন তিনি। ডিলিট করে দিলেন নিজের টুইটার অ্যাকাউন্ট।

```