Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সীতার রোলে ১২ কোটি!  করিনাকে বয়কটের ডাক নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: করিনা কপূর খানকে বয়কটের ডাক! ট্যুইটারে বেবোকে হ্যাশট্যাগ # boycott Kareena Kapoor Khan ব্যবহার করে বাতিলের ডাক রীতিমতে ট্রেন্ডিং হয়েছে। শোনা যাচ্ছে, নেটিজেনরা তাঁর ওপর ক্ষোভ, রাগ উগরে দিয়েছেন সীতার চরিত্রে অভিনয় করতে করি

সীতার রোলে ১২ কোটি!  করিনাকে বয়কটের ডাক নেটিজেনদের

শেষ আপডেট: 12 June 2021 12:53

দ্য ওয়াল ব্যুরো: করিনা কপূর খানকে বয়কটের ডাক! ট্যুইটারে বেবোকে হ্যাশট্যাগ # boycott Kareena Kapoor Khan ব্যবহার করে বাতিলের ডাক রীতিমতে ট্রেন্ডিং হয়েছে। শোনা যাচ্ছে, নেটিজেনরা তাঁর ওপর ক্ষোভ, রাগ উগরে দিয়েছেন সীতার চরিত্রে অভিনয় করতে করিনা নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন, এমন খবরে। ঝাঁঝালো ভাষায় তাঁকে ট্রোল করেছেন সবাই। সম্প্রতি খবর বেরয়, করিনাকে একটি পিরিয়ড ড্রামায় সীতার রোলে বাছাই করেছেন অলৌকিক দেশাই। সীতার দৃষ্টিকোণ থেকে রামায়ণের গল্প নতুন করে বলতে চাইছেন তিনি। সীতা চরিত্রে তিনি করিনাকে বেছেছেন। একটি সূত্রকে উদ্ধৃত করে ফিল্মি ম্যাগাজিন বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, সাধারণতঃ করিনা এখন ছবি পিছু ৬ থেকে ৮ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক চান। কিন্তু সীতা চরিত্রের জন্য তিনি নাকি ১২ কোটি টাকা চাইছেন। তবে তার একটা কারণও আছে। রামের স্ত্রীর চরিত্রে প্রস্তুতিপর্ব, শ্যুটিংয়ের জন্য  অন্ততঃ ৮ থেকে ১০ মাস সময় দিতে হবে। এখন করিনার হাতে আছে পরিচালক হনসল মেহতার একটি ছবি। তারপর ভির ডি ওয়েডিং ২। এই দুটি প্রজেক্ট শেষের পরই সীতাকে নিয়ে পিরিয়ড ড্রামার কাজ ধরবেন তিনি। কারণ এর পিছনে বেশি সময় দিতে হবে। যদিও করিনা বা পরিচালকের তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি। কিন্তু কেন করিনা ১২ কোটি টাকা চাইবেন, এটাই রাগিয়ে দিয়েছে নেটিজেনদের একাংশকে। যা নয়, তা বলা শুরু হয়েছে। কেউ যেমন বলেছেন, বলিউডে কি অভিনেত্রীরা সব শেষ হয়ে গিয়েছে! ও সরি, বলিউডই খতম হয়ে গিয়েছে,  কেউ আবার  কটাক্ষ করেছেন, ও সূর্পনখার জন্য একেবারে পারফেক্ট! এমনই নানা প্রতিক্রিয়া এসেছে। একজন লেখেন,  সীতা মায়ের ভূমিকায় অভিনয় করতে গেলে প্রয়োজন হিন্দুধর্মে বিশ্বাস। কোনও জাতীয়তাবাদী ভারতীয় কখনই সেই অভিনেত্রীকে মানবেন না যার তা নেই। বলিউডে ফিল্ম মাফিয়ারা হিন্দুধর্মের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে যে শিল্পীরা, তাদের বয়কট করা উচিত। বাকি প্রতিক্রিয়াগুলি দেখুন,    

```