
শেষ আপডেট: 4 November 2020 13:45
বির্তক শুরু হলেও মিলিন্দের আসল উদ্দেশ্য ছিল বডি পজেটিভিটি নিয়ে বার্তা পৌঁছনো। কয়েকবছর আগেই মিলিন্দ তাঁর থেকে ২০ বছরেরও ছোট অঙ্কিতাকে বিয়ে করেছেন। সেই বিয়েকে কেন্দ্র করেও বেশ কথা উঠেছিল। আর সেসময়ও মিলিন্দ বোঝাতে চেয়েছিলেন "ভালবাসায় বয়স বাধা হয়ে দাঁড়ায় না।"
মিলিন্দ আর অঙ্কিতা দু'জনেই যে ভীষণ স্বাস্থ্য সচেতন সেটা তাঁদের দেখলেই বোঝা যায়। বিভিন্ন রাজ্যের ম্যারাথন দৌড়ে দুজনে একসঙ্গে অংশগ্রহণ করেন। শুধু যে দৌড়াতেই হবে এমনটা তিনি বলেন না। মিলিন্দ বারবার বলেন ফিট থাকতে গেলে ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল সব কিছুই একটু মেইনটেইন করতে হয়। তবেই সুস্থ থাকা যায়।
অন্যদিকে অঙ্কিতা মিলিন্দের সঙ্গে নানা পোজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। ১২ কিলোমিটার দৌড়োনোর পর "টমেটোর মতো লাল" মুখ নিয়ে মিলিন্দের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। অঙ্কিতা জানিয়েছেন, "মিলিন্দ ভীষণ স্বাস্থ্য সচেতন। তবে উনি মানসিক স্বাস্থ্যের উপরও গুরুত্ব দিতে বলেন। ছবিটা দেখে বোঝাই যাচ্ছে মিলিন্দ কতটা খুশি, কতটা চাঙ্গা। আসলে দৌড়াতেই হবে এমন কোনও কথা নেই। নিজের জন্য আলাদা করে সময় বের করাটাই আসল। সেই সময়টুকু নিজের শরীর, মন, মানসিক ভাবে ভাল আছি কিনা এরজন্যই। এটা প্র্যাকটিস করা শুরু করলেই সকলে সুস্থতার পথে ছোট্ট ছোট্ট করে এগোতে শুরু করবে।"