Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে ছিল না বিমান ভাড়াও, ইংল্যান্ড সফরের খরচ জুগিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী

২০০৩ সালে টাকার অভাবে ইংল্যান্ড সফর অনিশ্চিত ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। নিজের উপার্জনের টাকা দিয়ে পাশে দাঁড়ান এই অভিনেত্রী।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে ছিল না বিমান ভাড়াও, ইংল্যান্ড সফরের খরচ জুগিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী

কে এই অভিনেত্রী?

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 November 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে প্রথম বিশ্বকাপ ট্রফি উঠতেই গর্বে ভরে উঠেছে ১৪০ কোটি ভারতবাসীর বুক। হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, রিচা ঘোষদের ঐতিহাসিক জয় যেন ভারতীয় ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু আজ যে দলের জন্য গোটা দেশ হাততালি দিচ্ছে, সেই দল একসময় সংগ্রাম করেছিল নিত্যপ্রয়োজনের টাকার জন্যও।

খাওয়া-দাওয়া, যাতায়াত, এমনকি বিদেশ সফরের খরচ মেটানোও ছিল একসময় কঠিন। কারণ, ২০০৬ সালের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তত্ত্বাবধানে ছিল না বিসিসিআই। তখন তারা ছিল WCAI (Women’s Cricket Association of India)-এর অধীনে, যেখানে অর্থের অভাব ছিল নিত্যসঙ্গী। আর সেই কঠিন সময়েই নিঃশব্দে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদী।

২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে মন্দিরা নিজে এবং নিজের প্রভাব কাজে লাগিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পাশে দাঁড়ান। শুধু স্পনসর খোঁজা নয়, নিজের উপার্জনের টাকায় ঝুলন গোস্বামী ও মিতালি রাজদের বিদেশ সফরের খরচও জুগিয়েছিলেন তিনি।

তৎকালীন WCAI সচিব নূতন গাভাস্কার বলেন, “তখন কোনও রকম টাকা ছিল না। কিন্তু মন্দিরা বেদী এক বিজ্ঞাপনের শুটিং শেষে তাঁর পারিশ্রমিকের পুরো টাকাটা আমাদের হাতে তুলে দেন। সেই অর্থেই ইংল্যান্ড সফরের বিমানের টিকিট কাটা সম্ভব হয়েছিল।”

তিনি আরও জানান, “মন্দিরা এটি দান হিসেবে করেননি, বরং মহিলা ক্রিকেটকে টিকিয়ে রাখার লড়াইয়ের অংশ হিসেবে করেছিলেন।”

প্রাক্তন ক্রিকেটার ও তৎকালীন ডব্লিউসিএআই সেক্রেটারি শুভাঙ্গী কুলকার্নি বলেন, “ওই সময় স্পনসর পাওয়া ছিল স্বপ্নের মতো। মন্দিরা যখন বিষয়টি নিজের হাতে নেন, তখন কর্পোরেট সংস্থাগুলিও আগ্রহ দেখাতে শুরু করে। তিনি নিজে ম্যাচ দেখতে এসে বলেছিলেন, ‘আমি পুরুষ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছি, এখন মেয়েদের জন্যও কিছু করব।’ তারপর থেকেই পরিবর্তনটা শুরু।”

সমালোচনা, সংশয় ও প্রতিকূলতার মাঝেও মন্দিরা কখনও পিছু হটেননি। ভারতের প্রথম মহিলা ক্রিকেট সম্প্রচারক হিসেবে তিনি শুধু পর্দায় নয়, বাস্তবেও নারী খেলাধুলার সমতার জন্য কণ্ঠ তুলেছিলেন।

দীর্ঘ দুই দশক পর, যখন ভারতের মেয়েরা অবশেষে ২০২৫ সালের বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে, তখন সেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে মন্দিরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কী দুর্ধর্ষ যাত্রা, কী লড়াই, কী মধুর জয়! টিম ইন্ডিয়া, তোমরাই এই সাফল্যের যোগ্য দাবিদার। অনেক দূর এসেছ তোমরা, অভিনন্দন!”
 


```