
কাজল দেবগন
শেষ আপডেট: 21 September 2024 18:56
দ্য ওয়াল ব্যুরো: সব সময় মুখে মিষ্টি হাসি। বিরক্তি নেই বললেই চলে। বদমেজাজ যেন তার থেকে অনেকটাই দূরে। কথা হচ্ছে কাজল দেবগনের। পাপারাৎজি দেখলেই দাঁড়িয়ে পড়ে গল্প করা অভিনেত্রী এখন ট্রোলের মুখে। কাজলও নাকি জয়া বচ্চনের মতো বদমেজাজি হয়ে উঠছেন। এমনটাই দাবি নেটিজেনদের। কারণটা কী?
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ছেলে যুগের সঙ্গে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে। ছেলে যুগকে নিয়ে মুম্বইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরতেই এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে তাজ্জব নেটাগরিক।
ভিডিওয় দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে কালো কুর্তা, নীল জিন্স। চোখে সানগ্লাস। কাজলের ছেলের বাঁ পায়ে চোটের কারণে সে ঠিক করে হাঁটতে পারছে না। ঠিক সেই সময়ই কাজলের নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। তারপরেই অভিনেত্রী তাঁকে ধাক্কা দিয়ে বসেন। এতে ঘটে বিপত্তি। ট্রোলের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত নেটিজেনরা। তাই হঠাৎ করে তাঁকে এভাবে মেজাজ হারাতে দেখে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করছেন অধিকাংশ নেটিজেন। কিন্তু জয়া বচ্চন কেন? আসলে জয়া বচ্চনকে হামেশাই দেখা যায়, মেজাজ হারিয়ে ফেলতে। কাজলের এই ব্যবহারে তেমনই মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকরা। তবে সেই সঙ্গে ছেলের সুস্থতাও কামনা করেছেন অনেকে।