Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

'আদিপুরুষ' শো শুরু হতে দেরি হওয়ায় প্রেক্ষাগৃহে তাণ্ডব প্রভাস ভক্তের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে আদিপুরুষ। এই ছবি দেখার জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন ভক্তরা। বিশাল বাজেটের এই ছবি রামায়ণের কাহিনী অবলম্বনে তৈরি। ফলে, প্রথম থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। তার সঙ্গে যোগ হয়েছিল বাহুবলী তারকা প্রভ

'আদিপুরুষ' শো শুরু হতে দেরি হওয়ায় প্রেক্ষাগৃহে তাণ্ডব প্রভাস ভক্তের

শেষ আপডেট: 17 June 2023 07:28

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে আদিপুরুষ। এই ছবি দেখার জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন ভক্তরা। বিশাল বাজেটের এই ছবি রামায়ণের কাহিনী অবলম্বনে তৈরি। ফলে, প্রথম থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। তার সঙ্গে যোগ হয়েছিল বাহুবলী তারকা প্রভাসের প্রথমবার বলিউডি হিন্দি ছবিতে মুখ দেখানো।

সবমিলিয়ে বেশ উত্তেজিত ছিলেন প্রভাসের ভক্তরা। এবার সেই উত্তেজনা ধরে রাখতে না পেরে সাংঘাতিক কাণ্ড করলেন এক প্রভাস ভক্ত। তেলেঙ্গানার এক প্রেক্ষাগৃহে রীতিমতো ভাংচুর চালান তিনি। নির্দিষ্ট সময়ে ছবি শুরু না হওয়াতেই চটে যান সেই ভক্ত।

ভাংচুরের সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে যে সেই ভক্ত রীতিমতো ইটের বাড়ি মেরে ভেঙে ফেলছেন প্রেক্ষাগৃহের জানলার কাঁচ। তেলেঙ্গানার সঙ্গারেড্ডির জ্যোতি প্রেক্ষাগৃহে ঘটে এই ঘটনা।

প্রসঙ্গত, আদিপুরুষ ছবি হিসেবে যেমনই হোক না কেন প্রভাসের সমালোচনা মোটেই মেনে নিতে রাজি নন তাঁর ভক্তরা। শুক্রবার অন্য এক ভিডিওয় দেখা গেছে ছবির সমালোচনা করায় অন্য এক দর্শককে মারধর করছেন এক প্রভাস ভক্ত। এবার পর্দায় প্রিয় নায়ককে দেখার জন্য তর সইতে না পেরে ভাংচুর করে বসলেন আরও এক ভক্ত।

নাতির বিয়ে, সঙ্গীত অনুষ্ঠানে পাল্লা দিয়ে নাচলেন বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র


```