
শেষ আপডেট: 10 April 2020 16:06
তবে দেশের এমন জটিল অবস্থাতেও দর্শকদের মনে আনন্দ দিতে রিলিজ হতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘সিজনস গ্রিটিংস’। বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিয়েই এই ছবি বানিয়েছেন রামকমল। কলকাতা ছেড়ে বহুদিন মুম্বইয়ের বাসিন্দা ‘সিজনস গ্রিটিংস’-এর পরিচালক। তবে বাঙালিয়ানা ভোলেননি একটুও। তাই নিজের ছবির ডিজিটাল রিলিজের জন্য বাঙালির পয়লা বৈশাখকেই বেছে নিয়েছেন রামকমল। জি ফাইভে আগামী ১৫ এপ্রিল রিলিজ হতে চলেছে ‘সিজনস গ্রিটিংস’।
বর্ষীয়ান অভিনেত্রী লিলেট দুবে এই ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও দীর্ঘদিন পর বড়পর্দায় রামকমলের হাত ধরেই কামব্যাক করছেন সেলিনা জেটলি। রয়েছেন অভিনেতা আজহার খান এবং ট্রান্সজেন্ডার অভিনেত্রী শ্রী ঘটক। লিলেট দুবের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সেলিনা জেটিল। মূলত জীবনের নানা পরিস্থিতিতে মা এবং মেয়ের সম্পর্কে ঠিক কী কী পরিবর্তন আসে এবং তা কোন দিকে মোড় নেয় তাই নিয়েই এগিয়েছে রামকমল মুখোপাধ্যায়ের ছবির গল্প। তাঁর প্রথম ছবি ‘কেকওয়াক’-এ কামব্যাক করেছিলেন এষা দেওল। এবার পালা সেলিনার।
লকডাউনের সময়েও যে ছবি রিলিজ হচ্ছে তার জন্যই উচ্ছ্বসিত পরিচালক এবং দুই প্রযোজক অরিত্র দাস এবং শৈলেন্দ্র কুমার। এই ছবিতেই নিজের গান নিয়ে ডেবিউ করতে চলেছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। ছবির গল্পের মতোই মিউজিকের ক্ষেত্রেও দর্শকদের জন্য রয়েছে চমক। পরিচালক রামকমল বলছেন, “হোক না ডিজিটাল রিলিজ তাও তো কত মানুষ আমার ছবি দেখতে পাবেন। সেটা ভেবেই ভাল লাগছে।“ দারুণ খুশি দুই প্রযোজকও। অরিত্র দাসের কথায়, “এই লকডাউনের সময়ে যে গোটা ব্যাপারটা অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে সে জন্য আমরা সবাই জি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমাদের গোটা টিমের পরিশ্রম এবার সার্থক হতে চলেছে।“ কামব্যাক ফিল্ম নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সেলিনা নিজেও। বারবারই বলছেন, “রামকমলের গল্প বলার স্টাইলের উপর আমার পুরো ভরসা আছে। ছবিটা দর্শকদের ভাল লাগবে সেই আশাই করছি।“
‘সিজনস গ্রিটিংস’-এর পুরো টিমের কথায় এই ছবি মা-মেয়ের সম্পর্ককে এবার একদম নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরবে। প্রত্যেকের অভিনয়, ছবির গান এবং বাকি সবকিছুতেই জড়িয়ে রয়েছে সকলের অনেক পরিশ্রম-ভালবাসা-আবেগ। এখন সবার নজর শুধু ১৫ এপ্রিলের দিকে।