
শেষ আপডেট: 28 November 2019 07:55
কল্কির কথায়, যাঁরা এখনও অন্তঃসত্ত্বা হননি তাঁদের জন্যই বিশেষ করে এই পোস্ট। এটা দেখলে প্রেগনেন্সির জার্নি সম্পর্কে একটা ধারণা পাবেন অনেকেই। একজন মা হতে যাওয়া মহিলাকে ঠিক কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার প্রায় সবটাই রয়েছে এই ডায়েরি নোটস দিয়ে বানানো পোস্টারে। একজন অন্তঃসত্ত্বা মহিলার কোন সময় কী প্রয়োজন সেটাও বুঝতে পারা যাবে। ফলে আশেপাশের মানুষগুলো তাঁর প্রিয়জনকে প্রয়োজনে সাহায্য করতেও পারবেন।
অভিনেত্রী বলেছেন, "মা হওয়ার অনুভূতিটা খুব সুন্দর। আমার জার্নিটা সুস্থতার সঙ্গেই কেটেছে। উপভোগ করেছি আমি। তবে সবটা মোটেও সহজ ছিল না। বিষয়টা এমন নয় যে সারাক্ষণ মনে প্রজাপতি উড়ে বেড়াত। বেশ কিছু দিন তো এত কষ্ট হত যে ভাবতাম যন্ত্রনায় বিছানায় মিশে যাবো এবার। তবে পুরো ব্যাপারটা একটা দারুণ অভিজ্ঞতা।"
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর জার্মান চিত্রকর গাই হার্শবার্গের সঙ্গে ডেট করছিলেন কল্কি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, এই সম্পর্কের মধ্যে তাঁর প্রেগনেন্সি এসেছে একেবারে আচমকাই। এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কল্কি কিংবা তাঁর প্রেমিক। কল্কির কথায়, প্রথম দু'মাস সেভাবে কিছু টেরও পাননি তিনি। বরং শারীরিক সমস্যাগুলো খুব ভুগিয়েছে তাঁকে। তবে প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর আমূল পরিবর্তন এসেছিল কল্কির মধ্যে। অভিনেত্রী বলেন, "প্রথমবার ওর হৃদস্পন্দন অনুভব করতে পেরে বুঝেছিলাম সব বদলে যাচ্ছে। আমার মধ্যে বেড়ে উঠছে ছোট্ট একটা প্রাণ। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।"