Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

সুশান্তের মৃত্যু নিয়ে যা বলেছি প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব: কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তোপ দেগেছিলেন বিটাউনের একাধিক তারকার বিরুদ্ধে। এ বার অভিনেত্রী বলেছেন সুশান্তের মৃত্যুর ঘটনায় তিনি যা যা অভিযোগ করেছেন তা

সুশান্তের মৃত্যু নিয়ে যা বলেছি প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব: কঙ্গনা

শেষ আপডেট: 18 July 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। তোপ দেগেছিলেন বিটাউনের একাধিক তারকার বিরুদ্ধে। এ বার অভিনেত্রী বলেছেন সুশান্তের মৃত্যুর ঘটনায় তিনি যা যা অভিযোগ করেছেন তা প্রমাণ করতে না পারলে নিজের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা বলেছেন কঙ্গনা। তবে এখানেই থামেননি তিনি। মুম্বই পুলিশের বিরুদ্ধেও তোপ দেগেছেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুর তদন্তে কেন আলিয়া ভাট, আদিত্য চোপড়া, মহেশ ভাট এবং ফিল্ম ক্রিটিক রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়নি তা নিয়েও প্রশ্ন করেছেন অভিনেত্রী। পাশাপাশি সঞ্জয় লীলা বনশালি এবং শেখর কাপুরকে শমন পাঠানোয় ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রশ্ন তুলে কঙ্গনা বলেছিলেন, "এটা আত্মহত্যা নাকি সুপরিকল্পিত খুন?"। সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও শেয়ার করে অভিনেত্রী অভিযোগ আনেন বলিউডের 'এলিট ক্লাস-এর বিরুদ্ধে। ইন্ডাস্ট্রিতে সুশান্তকে কী পরিমাণ চাপ এবং প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল তা নিয়েও ফুঁসে উঠেছিলেন কঙ্গনা। এই সাক্ষাৎকারে কঙ্গনা আরও বলেন যে, "মুম্বই পুলিশ আমায় শমন পাঠিয়েছিল। আমি তাদের বলেছিলাম যে মানালিতে রয়েছি। কেউ যেন এসে আমার বয়ান নিয়ে যান। তবে এরপর পুলিশের তরফে আর কোনও সাড়াশব্দ পাইনি।" এর পাশাপাশি কঙ্গনা এও বলেন যে, জনসমক্ষেই কথা বলতে চান তিনি। যাতে কেউ তাঁর মন্তব্য বিকৃত করতে না পারে। বলিউডের আরও দুই অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তাপসী পান্নুও রয়েছেন কঙ্গনার হিটলিস্টে। দু'জনকেই বিটাউনের বাইরের লোকের তকমা দিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, "স্বরা এবং তাপসী ইন্ডাস্ট্রির বাইরের লোক। ওরা বলছেন বলিউডকে ভালবাসেন। তাহলে ওরা আলিয়া বা অনন্যার মত কাজ পান না কেন?" কঙ্গনা এও বলেছেন যে, "আমার কথা শুনে লোকে হয়তো আমায় পাগল ভাববেন। তবে আমি যা বলেছি তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব।" নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে বিটাউনের বিরুদ্ধে অভিযোগ বহু পুরোনো। এই নিয়ে আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুর পর কঙ্গনাকে ফের একবার নেপোটিজম নিয়ে সরব হতে দেখা গিয়েছে। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এক শ্রেণির তারকার আচরণকেই দায়ী করেছেন অভিনেত্রী। কাঠগড়ায় তুলেছেন বিটাউনের একাধিক প্রথম সারির সেলিব্রিটিকে।

```