Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

লকডাউনে কাজ নেই, জ্যাকলিনও নেই, শস্য ক্ষেতে সলমন খান

দ্য ওয়াল ব্যুরো: হুড় হুড় দাবাং তার ডেবু ইনিংসে যেমন রান তুলেছিল, তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। দাবং থ্রি বক্স অফিসে হামাগুড়ি দিয়েছে। মহারাষ্ট্রে যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে তাতে সিনেমার শ্যুটিংও প্রায় বন্ধ। ফলে সেই যে পানভ

লকডাউনে কাজ নেই, জ্যাকলিনও নেই, শস্য ক্ষেতে সলমন খান

শেষ আপডেট: 10 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হুড় হুড় দাবাং তার ডেবু ইনিংসে যেমন রান তুলেছিল, তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। দাবং থ্রি বক্স অফিসে হামাগুড়ি দিয়েছে। মহারাষ্ট্রে যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে তাতে সিনেমার শ্যুটিংও প্রায় বন্ধ। ফলে সেই যে পানভেলের ফার্ম হাউজে গিয়ে ঢুকেছেন, সেখানেই দিন কাটাচ্ছেন। শনিবাসরীয় সন্ধ্যায় তাঁর ফার্মেরই একটি ছবি পোস্ট করলেন। দেখা যাচ্ছে, ধান ক্ষেতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দু’হাতে মুঠো করে ধরা ধান গাছ। ক্যাপশনে লিখেছেন, ‘দানে দানে পে লিখা হ্যায় খানে বালে কা নাম। জয় জওয়ান, জয় কিষাণ।’ মুম্বইতে শাহরুখ খানে বাড়ি ‘মন্নত’ বা অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-কে নিয়ে যে হুজুগ, সলমনের এই ফার্ম নিয়ে আগ্রহ ততটাই। মুম্বইয়ের লাগোয়া জেলা রায়গড়ে অনুচ্চ পাহাড় কোলের জনবসতি পানভেল। সেখানেই বিশাল আয়তনের ফার্ম হাউজ সলমনের। নাম অর্পিতা ফার্ম। অর্পিতা সলমনের বোনের নাম। এমনিতে বরাবরই দেখা গিয়েছে সলমনের বান্ধবীর কমতি নেই। তা অনেকটা মরশুমি। অর্থাৎ আজ এর সঙ্গে সখ্য তো কাল ওর সঙ্গে। অনেকে বলেন, বলিউডে হিরোইনদের গড ফাদার হলেন ভাই। লকডাউনের গোড়ায় দেখা গিয়েছিল সলমনের পানভেলের ফার্ম হাউজে অবসর যাপন করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রায় মাসাবধি সেখানে ছিলেন জ্যাকলিন। তিনি চলে যাওয়ার পর এখন সেই ফার্মে নব অতিথি হলেন আর এক অভিনেত্রী-লুলিয়া ভান্তুর। দেখুন সলমনের ফার্মের ছবি- https://www.instagram.com/p/B_Z2GCkF5mW/?utm_source=ig_embed   https://www.instagram.com/p/B-yf_IjlvK6/?utm_source=ig_embed   https://www.instagram.com/p/B_4k8_7HHGP/?utm_source=ig_embed   https://www.instagram.com/p/B_2lRC_pkcF/?utm_source=ig_embed   https://www.instagram.com/p/B-mi5N6FD46/?utm_source=ig_embed     https://www.instagram.com/p/B_XcdRAlWuj/?utm_source=ig_embed https://www.instagram.com/p/B_cjRHMFCfM/?utm_source=ig_embed https://www.instagram.com/p/B_NH9Lbn2Nd/?utm_source=ig_embed   https://www.instagram.com/p/B-4It1tn43r/?utm_source=ig_embed

```