Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Dharmendra: ৬ ছেলেমেয়ের কেউ পেল না, পাঞ্জাবের বিপুল সম্পত্তি কার নামে লিখে গেছেন ধর্মেন্দ্র?

ধর্মেন্দ্রর মৃত্যুতে পরিবারে শোক, কিন্তু পাঞ্জাবের কোটি টাকার সম্পত্তি নিয়ে নেই কোনও বিবাদ।

Dharmendra: ৬ ছেলেমেয়ের কেউ পেল না, পাঞ্জাবের বিপুল সম্পত্তি কার নামে লিখে গেছেন ধর্মেন্দ্র?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 December 2025 23:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম নক্ষত্র ধর্মেন্দ্র (Dharmendra) গত ২৪ নভেম্বর মুম্বইয়ের জুহুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পর্দার 'হি ম্যান' হিসেবে পরিচিত এই অভিনেতার সংলাপ, অ্যাকশন এবং রোমান্টিক দৃশ্য সবকিছুই তাঁকে একসময় ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কে পরিণত করেছিল।

তবে তাঁর মৃত্যুর পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেতার বিশাল সম্পত্তি এবং তার উত্তরাধিকার সংক্রান্ত কিছু বিষয়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে পাঞ্জাবে থাকা ধর্মেন্দ্রর পৈতৃক কৃষিজমি নিয়ে হয়তো তাঁর সন্তানদের মধ্যে টানাপোড়েন শুরু হতে পারে। কিন্তু একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সন্তানদের মধ্যে এই সম্পত্তি নিয়ে কোনও আইনি জটিলতা বা বিতর্ক নেই। কারণ, ধর্মেন্দ্র জীবিত থাকাকালীনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন।

পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম এবং ডাঙ্গন গ্রামে বেড়ে ওঠা ধর্মেন্দ্রর বাবার নামে বিস্তীর্ণ কৃষিজমি ছিল। অভিনেতা পঞ্চাশের দশকে মুম্বই চলে আসার পর তাঁর খুরতুতো ভাই এবং তাঁদের ছেলেরাই সেই জমিতে চাষ করতেন ও দেখাশোনা করতেন।

২০১৫ সালে গ্রামে ফিরে এসে ধর্মেন্দ্র সেই জমি ভাইয়ের ছেলেদের নামে লিখে দেন। বর্তমান বাজারমূল্যে ওই সম্পত্তির দাম প্রায় পাঁচ কোটি টাকা। ধর্মেন্দ্রর ভাইপো বুটা সিং দেওল জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে তাঁদের পরিবার এই জমির দেখভাল করছিল। পারিবারিক দায়িত্বের স্বীকৃতি হিসেবেই অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার বিষয়। তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌর-এর সঙ্গে চার সন্তান (সানি, ববি, এষা ও আহানা)। পরে আইনি বিচ্ছেদ ছাড়াই অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন। এই দুই পরিবারের সমীকরণ বলিউডে বহুদিনের চর্চিত বিষয় ছিল। তবে মৃত্যুর পর দেখা গেল, কোনও আইনি জটিলতা নয়, কেবল একজন কিংবদন্তির স্মৃতিই রয়ে গেল।

নভেম্বরের শুরুতেই অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষকৃত্য ও প্রার্থনা সভায় বলিউড তারকা, পরিবার এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 


```