Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

'সম্ভাজি' ভিকিকে দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ‘ছাবা’র জনপ্রিয়তা দেখে বললেন...

লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ভিকি কৌশল, রশ্মিকা মন্দনা এবং অক্ষয় খান্না অভিনীত ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছে।

'সম্ভাজি' ভিকিকে দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ‘ছাবা’র জনপ্রিয়তা দেখে বললেন...

প্রশংসায় পঞ্চমুখ মোদী

শেষ আপডেট: 22 February 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ভিকি কৌশল (Vicky Kaushal), রশ্মিকা মন্দনা এবং অক্ষয় খান্না অভিনীত ‘ছাবা’ (Chhaava) বক্স অফিসে ঝড় তুলেছে। ছত্রপতি শিবাজি মহারাজের বীর পুত্র সম্ভাজি মহারাজের জীবন কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে ভিকি কৌশলের অভিনয় দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছে। শুধু সাধারণ দর্শকই নন, এবার ছবিটির প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।  

সম্প্রতি দিল্লিতে ৯৮তম সর্ব ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ছাবা’ ছবির জনপ্রিয়তা ও প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'ছাবা' শুধু মারাঠি ইতিহাসকেই সম্মান জানায়নি, হিন্দি সিনেমাকেও এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। বর্তমানে এই ছবির জনপ্রিয়তা দেখেই বোঝা যাচ্ছে এটি কতটা প্রভাব ফেলেছে।'  

বক্স অফিসেও ‘ছাবা’-র জয়রথ থামছেই না। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর মাত্র সাত দিনেই ছবিটি ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়। এখন পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি টাকা। প্রথম সপ্তাহেই এটি ২০২৫ সালের সবচেয়ে সফল ছবি হয়ে উঠেছে। ছবিটির অভূতপূর্ব সাফল্যে দর্শকদের পাশাপাশি সমালোচকরাও প্রশংসায় ভাসাচ্ছেন।


```