Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মেগা শেষ হলেও সম্পর্ক অটুট, শ্যামৌপ্তি-রণজয়ের জন্যে গালা আইবুড়োভাতের আয়োজন করলেন কারা?

এই আনন্দের মুহূর্তে কমেন্ট বক্সে রণজয়ের অনস্ক্রিন বোন মিশমি দাস লেখেন, ‘আমি মিস করলাম’। উত্তরে তনুশ্রী জানান, ‘তোকে সত্যি খুব মিস করলাম’। রণজয়ও আবেগে ভাসিয়ে দেন কান্নার ইমোজি।

মেগা শেষ হলেও সম্পর্ক অটুট, শ্যামৌপ্তি-রণজয়ের জন্যে গালা আইবুড়োভাতের আয়োজন করলেন কারা?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 February 2026 12:28

দ্য ওয়াল ব্যুরো: পর্দার গল্প শেষ হলেও বাস্তবের সম্পর্ক আজও অটুট। ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিক শেষ হওয়ার পর রণজয় বিষ্ণু (Ranijay Bishnu) আপাতত মেগা থেকে দূরে থাকলেও, সহকর্মীদের সঙ্গে তাঁর পারিবারিক বন্ধন এতটুকুও আলগা হয়নি। আর সেই ভালবাসার প্রমাণ মিলল বিয়ের ঠিক আগে। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডেতেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন রণজয়। হাতে গোনা আর মাত্র ন’দিন।

বিয়ের আগের এই বিশেষ সময়টাকে আরও স্মরণীয় করে তুলতে সম্প্রতি ‘কোন গোপনে মন ভেসেছে’-র টিম আয়োজন করল আইবুড়োভাতের। রণজয়ের পর্দার বাবা অনিমেষ ভাদুড়ি, জেঠিমা তনুশ্রী চক্রবর্তী-সহ ধারাবাহিকের একাধিক সদস্য নিজেরাই এই ঘরোয়া ভোজের আয়োজন করেন।

প্রচলিত রীতি ভেঙে এদিন আলাদা নয়, বরং একসঙ্গেই আইবুড়োভাত খেতে দেখা যায় রণজয় ও শ্যামৌপ্তিকে। টেবিলে সাজানো ছিল ফিশ ফ্রাই, কাসুন্দি ভেজ ফ্রায়েড রাইস, চিলি চিকেন, মাছের একটি পদ। মিষ্টিমুখে ছিল কমলাভোগ আর রসমালাই।

 

ধারাবাহিক শেষ হলেও টিমের সঙ্গে তাঁদের সম্পর্ক যে এখন একেবারে পারিবারিক, তা স্পষ্ট। তনুশ্রী চক্রবর্তী ও অনিমেষ ভাদুড়ির স্নেহভরা আপ্যায়নে মুগ্ধ অনুরাগীরাও। অনেকের কাছেই এই মুহূর্তগুলো প্রমাণ করে দিল, পর্দার সম্পর্ক বাস্তব জীবনেও জায়গা করে নেয়। কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া, সঙ্গে প্রাণখোলা আড্ডা—বিয়ের আগের সময়টা পুরোপুরি উপভোগ করছেন এই জুটি।

এই আনন্দের মুহূর্তে কমেন্ট বক্সে রণজয়ের অনস্ক্রিন বোন মিশমি দাস লেখেন, ‘আমি মিস করলাম’। উত্তরে তনুশ্রী জানান, ‘তোকে সত্যি খুব মিস করলাম’। রণজয়ও আবেগে ভাসিয়ে দেন কান্নার ইমোজি।

 রণজয় আগেই জানিয়েছেন, বিয়েতে বাড়তি আড়ম্বর নয়, সাদামাটাই পছন্দ তাঁর। রণজয় প্রেমদিবসেই তাঁর ‘গুড্ডি’ নায়িকা শ্যামৌপ্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

অতীতের বিতর্কিত সময়েও রণজয়ের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন শ্যামৌপ্তি। স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই শুরু তাঁদের বন্ধুত্ব, যা পরে ভালবাসায় রূপ নেয়। সম্পর্ক নিয়ে তাঁরা বরাবরই ছিলেন সংযত, তবে বিয়ের আগে এই আইবুড়োভাতেই যেন সব কথা বলে দিল তাঁদের চোখেমুখের হাসি।


```