Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'নতুন বছর... পুরনো সুসময়', একথা কেন বললেন অক্ষয় কুমার

দ্য ওয়াল ব্যুরো: পরনে বুক চেরা কালো পাঞ্জাবি। গাল ভর্তি দাড়ি। একটা চোখ ক্ষত-বিক্ষত। মাথায় লাল পাগড়ি। গালে কাটা দাগ। গলায় সোনার গয়না। মুখ ঠিকরে বেরোচ্ছে রাগ। গুরুগম্ভীর এই চেহারা বানিয়ে ফেলেছেন খোদ অক্ষয় কুমার। একজন মস্তান, যাঁর আকাঙ

'নতুন বছর... পুরনো সুসময়', একথা কেন বললেন অক্ষয় কুমার

শেষ আপডেট: 8 January 2021 06:30

দ্য ওয়াল ব্যুরো: পরনে বুক চেরা কালো পাঞ্জাবি। গাল ভর্তি দাড়ি। একটা চোখ ক্ষত-বিক্ষত। মাথায় লাল পাগড়ি। গালে কাটা দাগ। গলায় সোনার গয়না। মুখ ঠিকরে বেরোচ্ছে রাগ। গুরুগম্ভীর এই চেহারা বানিয়ে ফেলেছেন খোদ অক্ষয় কুমার। একজন মস্তান, যাঁর আকাঙ্ক্ষা একজন সফল অভিনেতা হওয়ার-- এমনই চরিত্রে এবার অভিনয় করতে দেখা যাবে 'আক্কি'কে। নতুন সিনেমা 'বচ্চন পান্ডে'। যার পরিচালনা করছেন ফারহাদ সামজি। গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নতুন সিনেমার খবর দেওয়ার প্রসঙ্গে অক্ষয় কুমার লিখেছেন, "নতুন বছর... পুরনো সুসময়!" বলাই বাহুল্য, তিনি যে কতটা উত্তেজিত এই সিনেমা নিয়ে সেটা বুঝতে বাকি নেই কারও। নতুন বছরে মেকআপের গন্ধ, শ্যুটিং ফ্লোর, লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা- নিউ নর্মাল দুনিয়ায় পুরনো অভ্যাস ফিরে পাওয়ায় বেজায় খুশি হওয়ারই তো কথা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে অক্ষয় কুমারের এটি ১০তম সিনেমা হতে চলেছে, জানিয়েছেন অভিনেতা। এর পরেও যে তাঁরা একসঙ্গে কাজ করতে আগ্রহী সে কথাও উল্লেখ করেছেন পোস্টে। নিজের সবটুকু দিয়ে তিনি তো অভিনয় করবেনই, তবুও তাঁর অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা চেয়েছেন অক্ষয় কুমার। সঙ্গে জানতে চেয়েছেন, কেমন লাগছে তাঁকে দেখতে!

অন্যদিকে এই সিনেমায় অন্যান্য মুখ্য চরিত্রে দেখা যাবে কৃতী শ্যাননকে। তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। কৃতী নিজের ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের ছবিও পোস্ট করেছিলেন। থাকবেন আরশাদ ওয়ার্সি, পঙ্কজ ত্রিপাঠী, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রতীক বব্বর। সাজিদ নাদিয়াদওয়ালা-অক্ষয় কুমার জুটির এর আগে বেশ কিছু ব্লকব্লাস্টার সিনেমা রয়েছে। তার মধ্যে অন্যতম 'মুঝসে শাদি কারোগি', 'হাউসফুল'-এর প্রতিটা সিরিজ। 'বচ্চন পান্ডে' করোনা আবহে বক্স অফিসে ঝড় তুলতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

```