Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'বিগড়ে গেছে!', নাইটক্লাবে মন্ত্রী-বিধায়কের ছেলের সামনে 'মিডল ফিঙ্গার' দেখালেন আরিয়ান, ছিঃ ছিঃ নেটপাড়ায়

বেঙ্গালুরুর নাইটক্লাবে মন্ত্রী-বিধায়কের ছেলের সামনে ‘মধ্যমা’ দেখালেন আরিয়ান খান।

'বিগড়ে গেছে!', নাইটক্লাবে মন্ত্রী-বিধায়কের ছেলের সামনে 'মিডল ফিঙ্গার' দেখালেন আরিয়ান, ছিঃ ছিঃ নেটপাড়ায়

আরিয়ান খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 December 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের নভেম্বর মাসে মাদককাণ্ডে নাম জড়ানোর পর থেকেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan) ছিলেন বিতর্কের কেন্দ্রে। সেই 'অভিশপ্ত অধ্যায়' কাটিয়ে পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হলেও, বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। এবার বেঙ্গালুরুর এক নাইটক্লাবে 'মধ্যমা প্রদর্শন' করে ফের খবরের শিরোনামে এসেছেন তিনি।

গত ২৮ নভেম্বর আরিয়ান খান তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদও।

সদ্য পরিচালক হওয়া আরিয়ানকে দেখে ক্লাবে উপস্থিত অতিথিদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সকলে তারস্বরে গান এবং চিৎকার-চেঁচামেচির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। আরিয়ান তখন নাইটক্লাবের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। উপস্থিত জনতার উল্লাস দেখে ব্যালকনি থেকেই তিনি তাঁদের উদ্দেশে মধ্যমা দেখান। ক্যামেরাবন্দি হওয়া সেই মুহূর্তটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন বিতর্ক।

ভিডিওটি শেয়ার করে বেঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, স্থানীয় অশোকনগর থানার পুলিশকে ট্যাগ করে আরিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন অনেকে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিষয়টি জানতে পেরেই স্থানীয় পুলিশ নড়েচড়ে বসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং নাইটক্লাবের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, আরিয়ান কেন এমন আচরণ করলেন, উপস্থিত অতিথিদের চিৎকার-চেঁচামেচি দেখেই কি তিনি এটি করেছেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে?

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বেঙ্গালুরুতে তাঁর আচরণ নিয়ে যে তীব্র নিন্দা শুরু হয়েছে, তাতে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
 


```