Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান, কত টাকা পারিশ্রমিক পান 'মেলোডি কুইন' অলকা?

১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। এদেশে তাঁর নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক।

কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান, কত টাকা পারিশ্রমিক পান 'মেলোডি কুইন' অলকা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 October 2024 18:45

দ্য ওয়াল ব্যুরো: ১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। এদেশে তাঁর নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। কলকাতাতেই গুজরাতি পরিবারে জন্ম অলকার। মা শুভা ইয়াগনিকের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শেখা তাঁর। তার পর ১০ বছর বয়সে চলে যান মুম্বইতে।

বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অকলা ইয়াগনির গান মানেই তো নস্ট্যালজিয়া। জানেন তিনি ২৫ আলাদা আলাদা ভাষায় গান করতে পারেন। হিন্দি, গুজরাতি, মারাঠি, ভোজপুরী, তেলুগু, নেপালি, ওড়িষা, পঞ্জাবি, ভোজপুরী, বাংলা সহ বহু ভাষায় গান করেছেন এখনও পর্যন্ত। নয়ের দশকে একের পর এক হিট গান বেরিয়ে তাঁর ঝুলি থেকেই। এখনও তাঁর জনপ্রিয় গান মানেই দীপিকার লিপে 'আগার তুম সাথ হো'।

নয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত বহু অভিনেত্রীর হয়ে কণ্ঠ দিয়েছিলেন অলকা। মাত্র ছয় বছর বয়সে শুরু হয় তাঁর এই সফর। বলিউডে পা রেখেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। তারপর একে একে হিট গান ক্রমেই তাঁকে জনপ্রিয়তার কেন্দ্রে জায়গা করে দেয়। 

এবার প্রশ্ন হল এক একটা গান গাওয়ার জন্য অলকা কত টাকা পারিশ্রমিক নেন? সূত্রের খবর, ১২ লাখ করে পারিশ্রমিক নেন। শেষ তিনি গান গেয়েছেন গদর ২ ছবিতে। সেই গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর পাশাপাশি রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে কনসার্ট, মোটা টাকা আয় করে থাকেন তিনি। সেই সঙ্গে বহু সিরিজেও তাঁকে গাইতে শোনা যায়। 

গান ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে তাঁর আয় মোটের ওপর ১৬ লাখ টাকা। মিউজিক ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বছরে গড়ে আয় করে থাকেন তিনি ২ কোটির কাছাকাছি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৮ কোটি টাকা। তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকেও প্রচুর টাকা আয় করেন 'মেলোডি কুইন'। 


```