Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

কাজল-রানির দুর্গাপুজো মণ্ডপে আলিয়া, ভক্তদের ভিড়ের চাপে কী করলেন কাপুর বধূ?

মুম্বইয়ের মুখুজ্জে বাড়ির দুর্গাপুজোতে হাজির হলেন আলিয়া ভাট। রানি ও কাজলের সঙ্গে মিলল হাসি-ঠাট্টার মুহূর্ত, ভক্তদের সঙ্গে কাটালেন পুজোর আনন্দ।

 

কাজল-রানির দুর্গাপুজো মণ্ডপে আলিয়া, ভক্তদের ভিড়ের চাপে কী করলেন কাপুর বধূ?

মুখুজ্জে বাড়ির দুর্গাপুজোতে আলিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 October 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মুখুজ্জে বাড়ির দুর্গাপুজো মানেই বলিউড আর বাঙালিয়ানার এক জমজমাট মিলনমেলা। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ—সকলেই ভিড় জমান প্রতিমা দর্শনে। আর এই ঐতিহ্যের অংশ হয়ে মহানবমীর দিন নর্থ মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের সর্বজনীন দুর্গা পুজো প্যান্ডেলে হাজির হলেন বলি ডিভা আলিয়া ভাট।

প্যান্ডেলে পৌঁছতেই আলিয়াকে সাদরে আপ্যায়ন করেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আলিয়াকে হাত ধরে প্যান্ডেলে নিয়ে আসেন 'ব্রহ্মাস্ত্র' খ্যাত পরিচালক অয়ন। পাপারাজ্জিদের ক্যামেরায় এই হৃদ্যতাপূর্ণ মুহূর্তগুলি লেন্সবন্দী হয়, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তাঁর পরনে ছিল আইভরি রঙের ভি-আকৃতির ব্লাউজের সঙ্গে সোনালি রঙের শাড়ি। কপালের ছোট্ট কালো টিপ ও খোলা চুলে তাঁকে আরও মোহময়ী লাগছিল।

অন্যদিকে, রানি মুখোপাধ্যায় পরেছিলেন সিলভার ও হালকা নীল সিল্কের শাড়ি, সঙ্গে সিঁথির চওড়া সিঁদুর, ছোট্ট দুল আর লাল টিপ। একে অপরকে জড়িয়ে ধরেন আলিয়া-রানি। ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, কথা বলার সময় আলিয়ার পা আচমকা রানির শাড়ির উপর পড়ে যায়, আর সঙ্গে সঙ্গেই হেসে লুটোপুটি খান দুই অভিনেত্রী!

এদিনের পুজোয় কেবল গ্ল্যামারের ঝলকই নয়, ধরা পড়েছে পারিবারিক ঐতিহ্যের ছবিও। কাজল ও রানি নিজের হাতে অতিথিদের ভোগ পরিবেশন করেন। আলিয়াও মায়ের সঙ্গে বসে ভোগ খান এবং অনুরাগীদের সেলফি আবদার মেটান।

তবে মণ্ডপে একসময় ছোটখাটো বিপত্তি ঘটে। বাঙালি অভিনেত্রী নায়রা বন্দ্যোপাধ্যায় যখন ধুনুচি নাচ করছিলেন, তখন আচমকা তাঁর শাড়ির আঁচলের সঙ্গে ধুনুচি আটকে যায়। তবে উপস্থিত পাপারাজ্জিরা দ্রুত এগিয়ে এসে বিপদের হাত থেকে তাঁকে বাঁচান। এই সব কিছুর মাঝে চেনা ছন্দে নিজেদের পারিবারিক ঐতিহ্য বজায় রাখেন মুখোপাধ্যায় পরিবার।


```