Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

‘বাংলার আসল কপ ইউনিভার্স’! মুম্বই থেকে ‘প্রবীর’কে শুভেচ্ছাবার্তা পাঠালেন ‘সিংহম’

‘বাংলার আসল কপ ইউনিভার্স’! মুম্বই থেকে ‘প্রবীর’কে শুভেচ্ছাবার্তা পাঠালেন ‘সিংহম’

শেষ আপডেট: 14 October 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: হিন্দিতে কপ ইউনিভার্স নতুন নয়। পরিচালক রোহিত শেট্টি তাঁর তিন সিনেমার তিন পুলিশ চরিত্রকে নিয়ে বলিউডে এই ‘পুলিশি-ব্রহ্মাণ্ড’ তৈরি করেছেন। যাদের মধ্যে মুখ্য বাজিরাও সিংহম। এবার সেই পুলিশ অফিসার শুভেচ্ছা জানালেন বাংলার প্রথম কপ ইউনিভার্সের প্রবীর রায়চৌধুরীকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহালয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশিই সিনেমা সাফল্য কামনা করলেন ‘সিংহম’ অজয় দেবগণ।

আর ক’দিন পরে শুরু হবে দুর্গাপুজো। সেইসময়েই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। যা টলিউডের প্রথম কপ ইউনিভার্স। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। তিন পুরুষ অভিনেতা, এমনকী পরিচালক সৃজিতও বর্তমানে হিন্দি ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম। আর সেই কারণেই পশ্চিমে সাগরপাড়ের শহর থেকে শুভেচ্ছা এল পূর্বের গঙ্গাপাড়ের শহরে।

শুধু অজয় নন, এর আগে সিনেমার ট্রেলার মুক্তির পর সেটি শেয়ার করে প্রসেনজিৎ-সহ গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এদিন অজয় শুধু ছবির একটি পোস্টার ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। সেখানে লেখেন, “শুভ মহালয়া! আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলার আসল কপ ইউনিভার্স ‘দশম অবতার’। ১৯ অক্টোবর থেকে ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। সিংহমের পক্ষ থেকে প্রবীরকে অনেক শুভকামনা।”

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

তবে বলিউড থেকে শুভেচ্ছাবার্তা আসার পিছনে রয়েছে আরও একটি কারণ। ‘দশম অবতার’-এর প্রধান প্রযোজনা সংস্থা এসভিএফ হলেও সহযোগী হিসাবে রয়েছে জিও স্টুডিওজ। যারা এইমুহূর্তে বলিউডেও একাধিক কাজ করছে। বছরভর তাঁদের পরপর সিনেমা-সিরিজ মুক্তি পাবে। টলিউডেও ঠিক একইভাবে নিজেদের ছবির ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই জিও স্টুডিওজ হিন্দি তারকাদের ছবির প্রচার করাচ্ছে, যাতে জাতীয় স্তরে সহজেই পরিচিতি পাওয়া যায়।


```