Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শ্রেয়স তলপড়ের হার্ট অ্যাটাক! শুটিং শেষে বাড়ি গিয়েই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন

মুম্বইতে আসন্ন ছবি ' ওয়েলকাম টু দ্য জঙ্গল'- ছবির শ্যুটিং করছিলেন শ্রেয়স। সারাদিন তিনি সুস্থই ছিলেন বলে জানা গেছে। এমনকী, সেটে অন্যান্য অভিনেতা অভিনেত্রী এবং কর্মীদের সঙ্গে মজাও করেন তিনি।

শ্রেয়স তলপড়ের হার্ট অ্যাটাক! শুটিং শেষে বাড়ি গিয়েই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন

শেষ আপডেট: 15 December 2023 00:26

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা শ্রেয়স তলপড়ের হার্ট অ্যাটাক! বৃহস্পতিবার সন্ধ্যায় তখন সবেমাত্র শ্যুটিং শেষ হয়েছে। তার পরে বাড়ি গিয়েই বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে পড়ে যান ৪৭ বছর বয়সি অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে ইতিমধ্যেই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত দশটা নাগাদ অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অভিনেতার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরও জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে শ্রেয়সকে। 

বৃহস্পতিবার মুম্বইতে আসন্ন ছবি ' ওয়েলকাম টু দ্য জঙ্গল'- ছবির শ্যুটিং করছিলেন শ্রেয়স। সারাদিন তিনি সুস্থই ছিলেন বলে জানা গেছে। এমনকী, সেটে অন্যান্য অভিনেতা অভিনেত্রী এবং কর্মীদের সঙ্গে মজাও করেন তিনি। কয়েকটি হালকা অ্যাকশন দৃশ্য শ্যুট করে বাড়ি ফিরে যান অভিনেতা।

সেখানে গিয়েই আচমকাই বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন শ্রেয়স। স্ত্রীকে বলেন, তাঁর শরীর খারাপ করছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই জ্ঞান হারিয়ে পড়ে যান শ্রেয়স।

বলিউড তো বটেই, মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রিতেও শ্রেয়স অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেতা হিসেবে পরিচিত। দুই দশকের অভিনয়ে জীবনে ৪৫টি বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। সাধারণ দর্শক তো বটেই, সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তাঁর আসন্ন ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ রয়েছেন রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, তুষার কাপুর, রাজপাল যাদব, জনি লিভার সহ আরও বহু অভিনেতা অভিনেত্রী। চবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন দালের মেহেন্দি এবং মিকা সিং।


```