Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ঋত্বিকের গাড়ি নিয়ে 'চাঁদাবাজি' কলকাতা পুলিশের! রেগে আগুন অভিনেতা, স্ক্রিনশট দিলেন ফেসবুকে

ঋত্বিকের দাবি, ট্রাফিক পুলিশ তাঁর গাড়ির বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে নিয়মিত নোটিস পাঠাচ্ছে। অভিনেতার সন্দেহ, ইচ্ছাকৃতভাবে মাসে ১০-১ ২টা কেস দেওয়ার জন্য মেসেজ পাঠানো হচ্ছে তাঁকে। ব্যাপারটা পুরোদস্তুর 'নির্বোধ কাঁচা চাঁদাবাজি' বলেই দাবি তাঁর। 

ঋত্বিকের গাড়ি নিয়ে 'চাঁদাবাজি' কলকাতা পুলিশের! রেগে আগুন অভিনেতা, স্ক্রিনশট দিলেন ফেসবুকে

শেষ আপডেট: 6 December 2023 22:13

দ্য ওয়াল ব্যুরো: বেজায় ফ্যাসাদে পড়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর তাঁর সেই বিপদের পেছনে রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যে পুলিশের কাজ মানুষকে বিপদ থেকে বাঁচানো, সেই পুলিশই নাকি ঝঞ্ঝাটে ফেলছে তাঁকে! সোশ্যাল মিডিয়ায় তেমনটাই অভিযোগ অভিনেতার। ফেসবুক পোস্টে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যঙ্গাত্মকভাবে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। 

কিন্তু হলটা কী! 

ঋত্বিকের দাবি, ট্রাফিক পুলিশ তাঁর গাড়ির বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে নিয়মিত নোটিস পাঠাচ্ছে। অভিনেতার সন্দেহ, ইচ্ছাকৃতভাবে মাসে ১০-১ ২টা কেস দেওয়ার জন্য মেসেজ পাঠানো হচ্ছে তাঁকে। ব্যাপারটা পুরোদস্তুর 'নির্বোধ কাঁচা চাঁদাবাজি' বলেই দাবি তাঁর। 

ফেসবুক পোস্টে ঋত্বিক লিখেছেন, "একটা প্যার্টান লক্ষ্য করলাম! বাকিদের সাথে পর্যবেক্ষণটা ভাগ করতে চাই। ছবিতে “কোল.পোল” আমাকে পাঠানো sms এর স্ক্রিনশট আছে। দেখুন কেমন পছন্দসই মাসে ১০টা থেকে ১২টা কেস দেবে বলে একটা নির্বোধ -কাঁচা- চাঁদাবাজির (extortion নাকি অন্যকিছু বলে?!) বন্দোবস্ত করেছে কোল-পোল”। বিশেষ মাসপ্রতি দুটো করে sms. প্রথমটায় দুটো ট্রাফিক ভায়োলেশন এর নোটিশ, ২/৩ দিন পর ৮ বা তার অধিক ট্রাফিক ভায়োলেশান-এর নোটিশ।" এর অর্থ, মাঝের ২ দিনেই ৮-৯ বার ট্রাফিক আইন ভেঙেছেন তিনি, এটা কি আদৌ সম্ভব? তা নিয়েই ক্ষিপ্ত অভিনেতা। 

তাঁর আরও প্রশ্ন, "তাইনাকি ভাইটু?? মাঝে ১-২ মাস করে চুপ। তারপর আবার যেরম কে যেরম!! জানি না সেই সময় বোধহয় এই প্যার্টান অন্যের সঙ্গে ঘটছে। এই ভাবেই চলছে… আমার এটাকে করদাতাকে নির্লজ্জভাবে লোটার প্ল্যান মনে হচ্ছে সাদা চোখে।
গত কাল ২টো ট্রাফিক ভায়োলেশান-এর নোটিশটা এসে গেছে, পরেরটা এলে জানাবো। বেশ একটা ট্র্যাক থাকবে… কিংবা যদি প্যার্টান বদলায় তাহলেও।" সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরও সমতুল্য অভিজ্ঞতা হয়েছে কিনা সে কথা জানতে চান ঋত্বিক। পোস্টে পুলিশের তরফ থেকে পাঠানো মেসেজগুলির স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। 

অভিনেতার পোস্টে নেটিজেনদের অনেকেই নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। কলকাতা তো বটেই, সেই সঙ্গে মুম্বইতেও কেউ কেউ ট্রাফিক পুলিশের এমন কীর্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। তবে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এখনও পর্যন্ত ঋত্বিকের পোষ্টের কোনও জবাব দেওয়া হয়নি।


```