প্রেগন্যান্সি যেন রোলারকোস্টার, রোজই নাগরদোলায় চড়ছি: কল্কি
দ্য ওয়াল ব্যুরো: 'রোজই যেন নাগরদোলায় চড়ছি'- মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে এমনটাই অনুভব করছেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। জানালেন প্রেগন্যান্সি যেন রোলারকোস্টার।
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ইসরায়েলের পিয়ানো ব
শেষ আপডেট: 18 December 2019 14:03
দ্য ওয়াল ব্যুরো: 'রোজই যেন নাগরদোলায় চড়ছি'- মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে এমনটাই অনুভব করছেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। জানালেন প্রেগন্যান্সি যেন রোলারকোস্টার।
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ইসরায়েলের পিয়ানো বাদক গাই হার্শবার্গের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন কল্কি। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন এই অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। কল্কি বলেন, এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি কিংবা তাঁর প্রেমিক। এমনকি প্রথম দু’মাস সেভাবে কিছু টেরও পাননি কল্কি। বরং শারীরিক সমস্যাগুলো খুব ভুগিয়েছে তাঁকে। তবে প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর থেকেই আমূল পরিবর্তন এসেছে কল্কির মধ্যে।
https://www.instagram.com/p/B6LXUKshyon/
মাতৃত্বকালীন জার্নিতে নিজের ওঠা-পড়ার কথা সদ্যই বিবিসি-র পডকাস্ট শোতে প্রকাশ্যে এনেছেন কল্কি। বছর ৩৫-এর অভিনেত্রীর এই শোয়ের নাম 'কল্কি ইন পেরেন্টল্যান্ড'। সঞ্চালক মার্সি হারুনার সঙ্গে প্রেগন্যান্সি জার্নির নানা মুহূর্ত শেয়ার করেছেন কল্কি। সেখানেই অভিনেত্রী বলেন এ তো পুরো রোলার কোস্টার। পাল্টা জবাবে সঞ্চালক মার্সি বলেন, "তোমায় কেউ বলে দেবে না যে এই সময় কোন কোন খারাপ জিনিসের সম্মুখীন তোমায় হতে হবে।" সঙ্গে সঙ্গেই কল্কি বলেন, "কেন যে কেউ আমায় বলে দিল না সে এই সময়ে ঠিক কী কী করতে হবে।" শুধু তাই নয় ভারতে বিয়ের পর সন্তানের জন্ম দেওয়ার যে ধারা রয়েছে তাকে 'উল্টো কনসেপ্ট'-ও বলেন কল্কি।

বিবিসি-র এই পডকাস্ট শোতেই কল্কি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম পাঁচমাস কাউকে কিছু জানাননি। অভিনেত্রীর কথায়, "সেসময় শ্যুটিং করছিলাম। বুঝতে পারতাম না কাকে বলা ঠিক আর কাকে বলা ভুল। মাঝে মাঝে মনে হত কেন এটা লুকিয়ে রাখছি। এটা তো চেপে রাখার মতো কোনও খবর নয়। কিন্তু একজন সেলিব্রিটি হওয়ার ফলে অনেকদিকে খেয়াল রাখতে হত আমায়। তবে এই প্রেগন্যান্সির খবর লুকিয়ে রাখাটা মোটেও সহজ ছিল না আমার কাছে।"
তবে প্রাথমিক ভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে চমকে গেলেও এখন ভাবী সন্তানের জন্য একদম তৈরি কল্কি। পুরোদমে চলছে পারফেক্ট মা হওয়ার চেষ্টা। তবে এইসবের ক্ষেত্রে নেই কোনও ছকে বাঁধা নিয়ম। নিজের ছবির ক্ষেত্রেও নিয়ম মেনে স্ক্রিপ্ট বাছেন না কল্কি। তবে তাঁর সব ছবিই একটু অন্য ঘরানা। সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রেও কল্কি যে দারুণ কিছু উদাহরণ দেবেন তা নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রীর ভক্তরা।