Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

'প্রত্যেকদিন দেড় ঘণ্টা...' আড়াই বছরের ছেলেকেও বই পড়ার অভ্যেস করাচ্ছেন সোনম

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন বইয়ের প্রতি তাঁর ভালবাসা, কীভাবে ছেলেকে গড়ে তুলছেন বইয়ের সঙ্গী করে এবং কেন আজও বই পড়া দরকার।

'প্রত্যেকদিন দেড় ঘণ্টা...' আড়াই বছরের ছেলেকেও বই পড়ার অভ্যেস করাচ্ছেন সোনম

ছেলেকে এখন থেকেই বই পড়ার পাঠ দিচ্ছেন সোনম

শেষ আপডেট: 23 April 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় ছাড়া জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী যদি কিছু হয়, তাহলে তা নিঃসন্দেহে বই—এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কাজের ফাঁকে কিংবা অবসরের মুহূর্তে বই-ই হয়ে ওঠে তাঁর অন্যতম আশ্রয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন বইয়ের প্রতি তাঁর ভালবাসা, কীভাবে ছেলেকে গড়ে তুলছেন বইয়ের সঙ্গী করে এবং কেন আজও বই পড়া দরকার।

সোনম বলেন, “বই হল আমাদের সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি বাড়ে, তেমনই মন শান্ত হয়। বই পড়ার অভ্যেস একজন মানুষকে চিন্তাশীল এবং সংবেদনশীল করে তোলে।” তাঁর মতে, প্রযুক্তির এই যুগে মানসিক শান্তির জন্য বই পড়া প্রয়োজন।

বইয়ের সঙ্গে সোনমের সম্পর্কের শুরুটা মায়ের হাত ধরেই। অভিনেত্রী জানান, মা সুনিতা কাপুর নিজে একজন বইপাগল মানুষ। ছোটবেলা থেকেই মাকে নিয়মিত বই পড়তে দেখে এই অভ্যেস তৈরি হয়েছে তাঁর মধ্যে। শুধু মা-ই নন, বাবা অনিল কাপুরও পাঠপ্রেমী। যদিও অনিল কাপুরের পছন্দের তালিকায় বেশি থাকে আত্মজীবনীমূলক বই। মা-বাবার প্রেরণাতেই সোনম, রিয়া ও হর্ষবর্ধনের মধ্যে পড়ার আগ্রহ জন্মায়।

এখন সেই পারিবারিক পাঠ-সংস্কৃতিই তিনি তুলে দিচ্ছেন নিজের সন্তানের হাতে। অভিনেত্রীর কথায়, “আমাদের পারিবারিক রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বই পড়া। আমি প্রতিদিন অন্তত দেড় ঘণ্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। ফিকশন, নন ফিকশন, ছবির বই—সব ধরনের শিশুসাহিত্য নিয়ে আমরা সময় কাটাই।”

সোনম বিশ্বাস করেন, শিশুরা তখনই বইয়ের প্রতি আগ্রহী হয় যখন তারা দেখে, তাদের অভিভাবকরাও বই পড়ছেন। সেই জন্যই তিনি চেষ্টা করছেন তাঁর সন্তানকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে।


```