Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বিরাটের হাতে ফের RCB-র ব্যাটন! আবারও অধিনায়ক হবেন কিং কোহলি?

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরেই বিরাট কোহলি আইপিএল ডেবিউ করেন।

বিরাটের হাতে ফের RCB-র ব্যাটন! আবারও অধিনায়ক হবেন কিং কোহলি?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি

শেষ আপডেট: 29 October 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ৩১ তারিখের মধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন লিস্ট জমা করতে হবে। শোনা যাচ্ছে, আগামী মরশুম শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিকে তারা রিলিজ করে দিতে পারে।

এই পরিস্থিতিতে কে হবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের পরবর্তী অধিনায়ক? তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন যে বিরাট কোহলিকে আবারও অধিনায়কের পদে ফিরিয়ে আনা হতে পারে। যদিও এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরেই বিরাট কোহলি আইপিএল ডেবিউ করেন। এই টুর্নামেন্টের ইতিহাসে তিনি সর্বাধিক রান করেছেন। এখনও পর্যন্ত ভারতের এই ডানহাতি ব্যাটার ২৫২ ম্যাচে ৩৮.৬৭ গড়ে মোট ৮,০০৪ রান করেছেন। এরমধ্যে আটটি শতরান রয়েছে। পাশাপাশি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে নেতৃত্বও দিয়েছেন।

বিরাটের নেতৃত্বে আরসিবি এই টুর্নামেন্টে ১৪৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচে জয়লাভ করেছে। চারবার এই দলটা শেষ চারেও উঠেছে। ২০১৬ সালে রানার্স আপ হয়েছিল বেঙ্গালুরু। ফাইনাল ম্য়াচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যায়।

২০২১ সালে আরসিবি ব্রিগেডের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিকে ২০২২ সাল থেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। গত তিন মরশুমের মধ্যে দু'বারই আরসিবি প্লে-অফে উঠেছিল। কিন্তু, তাঁর বয়সের কথা চিন্তা করে আরসিবি রিলিজ করে দিতে পারে।


```