Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

উইলো কাঠের শাসন চলছেই, বৈভবের ব্যাট থেকে এল ৯০ বলে ১৯০ রান

৯০ বলে ১৯০ রান করেছে বৈভব। এই ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ২০০-র উপর। বৈভবের এই ইনিংসের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা বৈভবের প্রশংসায় পঞ্চমুখ।

উইলো কাঠের শাসন চলছেই, বৈভবের ব্যাট থেকে এল ৯০ বলে ১৯০ রান

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 11 June 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabangshi) মানেই যেন বাইশ গজে তাণ্ডব, চার-ছক্কার ফুলঝুরি। ১৪ বছর বয়সেই যা দাপট সে দেখিয়ে চলেছে, ক্রিকেট-বিশ্ব পুরোপুরি অবাক। আইপিএল-২০২৫-এ তার তাণ্ডবলীলা দেখে মুগ্ধ সকলেই। প্রাক্তন ক্রিকেটাররাও তার প্রশংসায় পঞ্চমুখ।

আইপিএল খেলার আগেই অবশ্য বিহারের এই কিশোর ইন্ডিয়া অনূর্ধ্ব-১৯ (India U-19) দলের হয়ে খেলে ফেলেছেন। সেখানেও রয়েছে মারকাটারি সেঞ্চুরি। তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেঞ্চুরি এসেছিল মাত্র ৫৮ বলে। এদিকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। সেই দলেও রয়েছেন বৈভব। এই দল এখন অনুশীলন করছে বেঙ্গালুরুর ন্যাশনাল এক্সিলেন্স সেন্টারে (National Center of Excellence in Bengaluru)। সেখানেও বাইশ গজে ঝড় চালাচ্ছে এই কিশোর।

আসলে বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে, অনূর্ধ্ব-১৯ দল বেঙ্গালুরুর ন্যাশনাল এক্সিলেন্স সেন্টারে অনুশীলন করছে। সেখানে একটি অনুশীলন ম্যাচে বৈভব এমন এক ঝড়ো ইনিংস খেলেছে যা আলোড়ন সৃষ্টি করেছে। বৈভবের আইপিএল অভিষেক হয়েছে চলতি বছরেই রাজস্থান রয়্যালসের হয়ে। আর আইপিএল অভিষেক করেছিল ছক্কা হাঁকিয়ে। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আসে সেই বিধ্বংসী শতরান। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খানদের নিয়ে সেদিন ছেলেখেলা করেছিল ১৪ বছরের বৈভব।

সেই ব্যাটিংয়ের নমুনাই দেখা গেল প্রস্তুতি ম্যাচে। সেখানে ৯০ বলে ১৯০ রান করেছে বৈভব। এই ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ২০০-র উপর। বৈভবের এই ইনিংসের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মতে, ভারতীয় ক্রিকেটে বৈভব ছড়াতে চলে এসেছে নতুন সূর্য।

আইপিএলের গত মরশুমে বৈভব সাতটি ম্যাচ খেলেছে। তার গড় ছিল ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৫। একটি সেঞ্চুরি ছাড়াও তার ব্যাট থেকে এসেছে একটি অর্ধশতক। 


```