Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'তোমার বায়োপিক, তাহলে মায়ের রোল কে করবে?’ সৌরভকে প্রশ্ন সানার, কাকে মানাবে বললেন সেটাও

বলিউডের অন্দরে যা খবর, সৌরভের বায়োপিক নিয়ে প্রযোজক লাভ রঞ্জন অনেকটাই এগিয়ে গিয়েছেন। মুখ্য ভূমিকায় থাকবেন আয়ুষ্মান খুরানা। তাহলে ডোনার ভূমিকায় কে থাকবে? সৌরভ বললেন, তাঁর কোনও পরামর্শ এতে নেই; কিন্তু মেয়ে সানা তাঁকে বলেছেন, তৃপ্তি দিমরিকে ভাল মানাবে।

'তোমার বায়োপিক, তাহলে মায়ের রোল কে করবে?’ সৌরভকে প্রশ্ন সানার, কাকে মানাবে বললেন সেটাও

সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরিকে ভাল মানাবে, বলেছেন কন্যা সানা।

শেষ আপডেট: 2 June 2024 22:49

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিংহ ধোনি থেকে মহম্মদ আজহারউদ্দিন, মিলখা সিং থেকে মেরি কম, ভারতে ক্রীড়াবিদদের 'বায়োপিক' বানানোর তালিকাটা বেশ লম্বা। তাতে সাম্প্রতিক সংযোজন—সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বলিউডের অন্দরে যা খবর, প্রযোজক লাভ রঞ্জন ছবির চিত্রনাট্য নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানেকে। প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রটি করবেন আয়ুষ্মান খুরানা। সইসাবুদ নাকি সব পাকা! 

কিন্তু সৌরভের চরিত্র তো পাকা হয়েছে। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে থাকবেন? আজ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বণিকসভা 'বঙ্গীয় বাণিজ্য পরিষদ'-এর বার্ষিক সম্মেলনে উপস্থিত মহারাজের সামনে এই প্রশ্নটাই রাখলেন সঞ্চালক সুব্রত দত্ত। সৌরভ যা উত্তর দিলেন, তাতে অবশ্য কেউই আর হাসি চেপে রাখতে পারলেন না! 

প্রশ্নটা অবশ্য অন্যরকম ভাবে রাখা হয়েছিল। জিজ্ঞেস করা হল, ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় যাকে নেওয়া হয়েছে, তাঁকে বাছার ব্যাপারে কি প্রিন্স অফ ক্যালকাটার কোনও পরামর্শ ছিল? সৌরভ বললেন, 'এখনও সেসব কিছু চূড়ান্ত হয়নি। আমি তো কারুর নাম সাজেস্ট করতেই পারব না।' তারপর যোগ করেন, 'আমার মেয়ে তো এখন ইংল্যান্ডে আছে। সেদিন ফোন করে জিজ্ঞেস করল, তোমার বায়োপিক কদ্দুর এগোলো? আমি বললাম, ওরা মোটামুটি গল্পের কাজটা শেষ করে এনেছে। মেয়ে দেখি সটান উত্তর দিল, সেকি, আমার সঙ্গে তো ওরা কেউ কথা বলেনি! আমার সঙ্গে কথা না বলে তোমার বায়োপিকের গল্প কীভাবে লেখা হবে?'

বায়োপিক নিয়ে খোলামেলা মেজাজে কথা বললেন সৌরভ। রবিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। (নিজস্ব চিত্র) 

কথাটা কিন্তু অতি ন্যায্য। সৌরভের বায়োপিক কি সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে করা উচিত? সৌরভ যদিও শেন ওয়ার্নের সামনে যেভাবে ডিফেন্স করতেন, সেইভাবেই পাল্টা একটা সাফাই দিয়েছিলেন। 'তুই আর আমার ব্যাপারে কী জানিস? আমি যখন খেলছি, তুই তখন কত ছোট! কিন্তু সানা নাছোড়। তার একটাই কথা, না না, আমি তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার পরামর্শ তো অবশ্যই নেওয়া উচিত', হেসে বলেন সৌরভ। যোগ করেন, 'তারপরেই দেখি সানা জিজ্ঞেস করছে, আমার মায়ের রোলটা কে করছে? আমি বললাম আমি তো জানি না। ওরা ঠিক করবে। সানা বলল, তাহলে ওদের বলো আমাকে জিজ্ঞেস করতে। আমি কিছু নাম সাজেস্ট করে দেব। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোর পছন্দ কে? সানা দেখি সটান বলে, তৃপ্তি দিমরি।'

সৌরভ প্রথমে বুঝতে পারেননি। জিজ্ঞেস করেন, 'কে?' সানা তখন নাকি বিস্তারিত ব্যাখ্যা দেয়, 'ওই তো অ্যানিম্যালে যিনি ছিলেন।'

কিন্তু যাকে নিয়ে এত কথা, সেই ডোনা গঙ্গোপাধ্যায়ের কী মত? সৌরভ হালকা মেজাজে বললেন সে কথাও। ডোনাকে তিনি মেয়ের পরামর্শের কথা বলেছিলেন। 'কিন্তু ডোনা শুনেই সমাজমাধ্যমে তৃপ্তি দিমরির ছবি দেখে বলে, 'ও তো আমার থেকে অনেক বেশি সুন্দরী’, সহাস্য জবাব সৌরভের।


```