Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভেসলিন লাগিয়ে বল বিকৃত করেছেন সিরাজরা! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের চাঞ্চল্যকর অভিযোগ

টিম ইন্ডিয়ার সিমারদের সেভাবে গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাব্বির। এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে তিনি সিরাজদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। 

ভেসলিন লাগিয়ে বল বিকৃত করেছেন সিরাজরা! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের চাঞ্চল্যকর অভিযোগ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 August 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: বলে ভেসলিন লাগিয়েছিল ভারত। তা না হলে ৮০ ওভার পেরনোর পরেও কেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণদের (Prasidh Krishna) হাতে বল চকমক করবে? ইংল্যান্ডের কোনও খেলোয়াড় নন, এই সওয়াল তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। নাম সাব্বির আহমেদ খান (Shabbir Ahmed Khan)। দেশের জার্সিতে যিনি খেলেছেন ১০টি টেস্ট, নেমেছেন ৩২টি ওয়ান ডে-তে।

ওভালের শেষ দিন বল হাতে আউটস্যুইংয়ের কার্নিভাল মেলে ধরেন মহম্মদ সিরাজ। পুরনো বলে এই সুইং ভাল হয় বলে নতুন বল দিতে দোনামনা করছিলেন অধিনায়ক শুভমান গিল। ভারতের জিততে ফেলতে হত চারটি উইকেট, ইংল্যান্ডের লাগত ৩৫ রান। শেষমেশ টার্গেটের ৭ রান আগেই খতম হয় ইংরেজ লাইন আপ। সিরাজ শিকার করেন ৩টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে ঝুলিতে পাঁচটি। অন্যদিকে চাপ বজায় রাখেন প্রসিদ্ধও। পঞ্চম দিন পিচে সেভাবে প্রাণ না থাকলেও বাইশ গজে আগুন ঝরাতে দেখা যায় দুই পেসারকে।

যদিও টিম ইন্ডিয়ার সিমারদের সেভাবে গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাব্বির। এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে তিনি সিরাজদের দিকে অভিযোগের আঙুল তুলে লেখেন, ‘আমার মনে হয় ভারত ৮০ ওভারের পর ভেসলিন ব্যবহার করে। বলের জেল্লা দেখে মনে হচ্ছিল বুঝি নতুন! আম্পায়ারদের তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো উচিত!’

সিরিজশেষে এই অভিযোগ ইংল্যান্ড শিবিরের কেউ তোলেননি। পাকিস্তানের তরফে এহেন দাবি ওঠার জেরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঢেউ উঠেছে। একজন পোস্টের নীচে মন্তব্য করেছেন, ‘আপনিই কি সেই বোলার, যাঁর বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করেছিল?’ আরেকজন ঠেস দিয়ে লেখেন, ‘দয়া করে কেউ এই পাকিস্তানি উন্মাদকে তাড়াতাড়ি অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করো!’


```