Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কি টেস্ট সিরিজ খেলবেন?

শুধু এশিয়া কাপে নয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পাওয়া যাবে না পন্থকে।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পন্থ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কি টেস্ট সিরিজ খেলবেন?

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 August 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: ৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এবারের টুর্নামেন্ট। ভারত রয়েছে গ্রুপ -তে। টিম ইন্ডিয়া অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর, আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ১৪ তারিখ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর, ভারতের প্রতিপক্ষ ওমান। 

এশিয়া কাপে ভারতীয় দলে কারা সুযোগ পাবেন, সেই নিয়ে চলছে জোর আলোচনা। জানা গিয়েছে, সম্ভবত টিম ইন্ডিয়ার লাল বলের অধিনায়ক শুভমান গিলের হাতেই তুলে দেওয়া হতে পারে অধিনায়কের দায়িত্ব। পাশাপাশি ঋষভ পন্থ (Rishabh Pant) এশিয়া কাপ খেলবেন কি না, তাই নিয়ে উঠছে প্রশ্ন।

তবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটারকে শুধু এশিয়া কাপে নয়, ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও (Test Series against West Indies) পাওয়া যাবে না।

ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্টের চতুর্থ ম্যাচে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় ক্রিস ওকসের ইয়র্কার রিভার্স সুইপ করতে যান পন্থ। বল লাগে তাঁর ডান পায়ের আঙুলে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত পন্থ যন্ত্রণায় কাতরাতে থাকেন। সে সময় তাঁর দাঁড়িয়ে থাকার ক্ষমতাও ছিল না। এরপর সাপোর্ট স্টাফদের সহায়তায় গলফ কার্টে করে মাঠ ছাড়লেও পরে ফের ব্যাট করতে নামেন তিনি। চোট পাওয়ার পর ঋষভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান রিপোর্টে জানা যায়, ভেঙে গিয়েছে তাঁর আঙুল। চিকিৎসকরা তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। ঋষভকে ছাড়াই সিরিজের শেষ টেস্টে ওভালে নামে টিম ইন্ডিয়া। 

এদিকে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শুধু এশিয়া কাপেই নয়, পন্থকে পাওয়া যাবে না আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও।


```