Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

২০২৫ আইপিএলের আগেই অবসর ধোনির? CSK-র মন্তব্যে জোর জল্পনা

চেন্নাই সুপার কিংস নাকি এবার তাঁকে নতুন দায়িত্ব দিতে চলেছে।

২০২৫ আইপিএলের আগেই অবসর ধোনির? CSK-র মন্তব্যে জোর জল্পনা

চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 2 October 2024 21:55

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট কি আদৌ খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, চলতি বছর শেষদিকে আয়োজিত আইপিএল মেগা নিলামে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রাখা হতে পারে। তবে বুধবার (২ অক্টোবর) চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটি চাঞ্চল্যকর বিবৃতি দেওয়া হল।

গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধোনি। ২০২৫ আইপিএল মেগা অকশনে আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় তাঁকে রাখা হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। ধোনিকে চেন্নাই সুপার কিংস দলে রিটেন করা এবং আনক্যাপড ক্রিকেটার হিসেবে নেওয়ার ব্যাপারে সিইও কাশী বিশ্বনাথন একটি বড়সড় মন্তব্য করেছেন।

আইপিএল টুর্নামেন্টের আগামী মরশুমে নাও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস নাকি এবার তাঁকে নতুন দায়িত্ব দিতে চলেছে। আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ককে আর আগামী মরশুমে উইকেটের পিছনে দেখতে পাওয়া যাবে না, এমন মন্তব্য খুব একটা অনুচিত হবে না। কাশী বিশ্বনাথন বললেন, 'মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়। আমরা ধোনিকে আনক্যাপড ক্যাটেগরিতে নাও রাখতে পারি।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এখনই এই ব্যাপারে কোনও মন্তব্য করা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। ধোনির সঙ্গে এই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কোনও আলোচনা করিনি।' বিশ্বনাথনের এই মন্তব্য ইতিমধ্যেই যথেষ্ট কনফিউশন তৈরি করেছে।

প্রসঙ্গত, ধোনি এবার আইপিএল টুর্নামেন্ট খেলবেন কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। গত মরশুমেই তিনি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। যদিও ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি। পাশাপাশি গত ২ মরশুম ধরে হাঁটুর চোটেও কাবু তিনি। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএলের আগেই অবসর গ্রহণ করতে পারেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কাশী বিশ্বনাথনের এই ধোনিকে আনক্যাপড ক্যাটেগরিতে না রাখার সিদ্ধান্ত, মাহির অবসরের দিকেই ইঙ্গিত করে। আপাতত চেন্নাই সুপার কিংস কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।


```