Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

এশিয়া কাপ ট্রফি: বিচ্ছিন্ন হয়ে পড়ছেন নাকভি, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সমর্থন ভারতকে

'বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, এসিসিতে ভারতের প্রতিনিধি রাজীব শুক্লা এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডের কর্মকর্তারা গত সপ্তাহে নাকভিকে ট্রফিটি ভারতের কাছে হস্তান্তরের জন্য একটি চিঠি লিখেছিলেন। 

এশিয়া কাপ ট্রফি: বিচ্ছিন্ন হয়ে পড়ছেন নাকভি, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সমর্থন ভারতকে

মহসিন নাকভি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 October 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এখনও ভারতের হাতে চ্যাম্পিয়ন ট্রফি (Asia Cup Trophy) আসেনি। এসিসি প্রেসিডেন্ট তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি (Mohsin Naqvi) সেই যে বগলদাবা করে ট্রফি নিয়ে গেলেন, তা এখন তালাবন্দি অবস্থায় পড়ে রয়েছে আমিরশাহিতে এসিসির সদর দফতরে। নাকভির কড়া নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া ভারতের হাতে ট্রফি দেওয়া যাবে না। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রধান মহসিন নকভি ভারতকে ট্রফি প্রদান করতে  এখনও রাজি নন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আফগানিস্তান এবং শ্রীলঙ্কা (Afghanistan, Sri Lanka) ক্রিকেট বোর্ড এই বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে।

এসিসির একটি শীর্ষ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, নাকভি স্পষ্টভাবে বলেছেন, বিসিসিআইয়ের একজন প্রতিনিধিকে দুবাইয়ে এসিসির সদর দফতরে এসে তাঁর কাছ থেকে ট্রফিটি নেওয়া উচিত। তবেভারতীয় বোর্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিসিসিআই এখন আগামী মাসে অনুষ্ঠিতব্য আইসিসির সভায় এই বিষয়টি উত্থাপন করবে। 

সূত্র অনুসারে, 'বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াএসিসিতে ভারতের প্রতিনিধি রাজীব শুক্লা এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডের কর্মকর্তারা গত সপ্তাহে নাকভিকে ট্রফিটি ভারতের কাছে হস্তান্তরের জন্য একটি চিঠি লিখেছিলেন। কিন্তু নাকভি উত্তর দিয়েছিলেন যে, বিসিসিআইয়ের একজন কর্মকর্তাকে দুবাইয়ে এসে ট্রফিটি নেওয়া উচিত।'


```