একটা হল আঘাত করা আর অন্যটা হল রগড়ে রগড়ে মাজা-ঘষার পর ধুয়ে ফেলা। ভারত-পাকিস্তান ম্যাচেও তাই হয়েছিল।

মুনাফ প্যাটেল
শেষ আপডেট: 23 September 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুবাইয়ে এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) সুপার-৪ ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানকে বলতে গেলে একতরফাভাবেই হারিয়েছে (India beat Pakistan)। দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল পাক বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। বিশেষত ‘শর্মাজির বেটা’ অভিষেকের সামনে আফ্রিদি, রউফরা খড়-কুটোর মতো উড়ে গিয়েছেন। এমনকি হতাশা থেকে শাহিন শাহ আফ্রিদি তো ভারতীয় ব্যাটারদের উদ্দেশে স্লেজিংও শুরু করে দেন। যদিও আম্পায়াররা দ্রুত পরিস্থিতি শান্ত করেন। তবে মুখে জবাব না দিয়ে শুভমন ও অভিষেক ব্যাট হাতে তাণ্ডব শুরু করে দেন। পাকিস্তান ক্রিকেটারদের মনোভাব সেদিন ছিল ক্রিকেটের পরিপন্থী। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও। সেখানে পাক ক্রিকেটারদের বিরুদ্ধে চলছে রীতিমতো বিষোদ্গার।
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা ৭৪ রানের এক ঝলমলে ইনিংস খেলেন এবং শুভমান গিল ১০৫ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন। ফলে সাত বল বাকি থাকতেই ১৭২ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে টিম ইন্ডিয়া।
ভারতের জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট দ্রুত ভাইরাল হচ্ছে।
Ek rehta he Maarna
Aur ek hota he Ragad Ragad k Dhona
Wo hua he #indvspak k match main
*On filed keh k Mara he Gill & Abhishek ne
*Post Match main #AbhishekSharma ne Interview main Bajayi he
*Press conference main #SKY ne Bajayi he "Its not a rivalry"
Bhai Bas Maza Aa gaya… pic.twitter.com/sEr2fdPhsz— Munaf Patel (@munafpa99881129) September 22, 2025
ভারত-পাকিস্তান ম্যাচের পর প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেল (Munaf Patel on India vs Pakistan) এক্স-এ লিখেছেন, "একটা হল আঘাত করা আর অন্যটা হল রগড়ে রগড়ে মাজা-ঘষার পর ধুয়ে ফেলা। ভারত-পাকিস্তান ম্যাচেও তাই হয়েছিল। গিল আর অভিষেক আঘাত করেছিল। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে অভিষেক এটাই বলেছে। 'স্কাই' (সূর্যকুমার যাদব) প্রেস কনফারেন্সে বলেছে, এটা কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়। ভাই, এটা শুধু মজার ছিল।"