
সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্যা মারান
শেষ আপডেট: 27 November 2024 12:21
দ্য ওয়াল ব্য়ুরো: কাব্যা মারানকে চেনেন না, এমন ভারতীয় ক্রিকেট সমর্থক বোধহয় একজনও নেই। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মালকিন তিনি। বর্তমানে আইপিএল নিলাম টেবিলে যথেষ্ট পরিচিত মুখ। আসুন, কাব্যার সম্পত্তির পরিমাণ সম্পর্কে জেনে নেওয়া যাক।
১৯৯২ সালের ৬ অগাস্ট চেন্নাইয়ের মারান পরিবারে জন্মগ্রহণ করেন কাব্যা। তাঁরা বাবা হলেন সান গ্রুপের চেয়ারম্য়ান কলানিধি মারান। পাশাপাশি মা কাবেরী মারানও সোলার টিভি কমিউনিটি-র CEO পদে রয়েছেন। এর পাশাপাশি মারান পরিবার থেকে দেশের একাধিক পরিচিত ব্যক্তিত্ব বেরিয়ে এসেছেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির আত্মীয় তিনি।
চেন্নাইয়ের স্টেলা মেরিস কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক হওয়ার পর ওয়ারউইক বিজনেস স্কুল থেকে তিনি MBA ডিগ্রি অর্জন করেন।
সূত্রের খবর, সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিতে কলানিধি মারানের সঙ্গে শেয়ারে মালিকানা রয়েছে কাব্যার। ২০১৮ সাল পর্যন্ত এই দলের চেয়ারম্য়ান ছিলেন কলানিধি মারান।
Kavya Maran is so for Ishan Kishan ???? pic.twitter.com/amqEde60hf
— . (@IshRo45) November 24, 2024
জন ভারত টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, কাব্যা মারানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০৯ কোটি টাকা। তাঁর বাবা কলানিধি মারান গোটা দেশের মধ্যে অন্যতম ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। ২০১৯ সালে তামিলনাড়ু IIFL ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ তালিকার শীর্ষে ছিল কলানিধি মারানের নাম। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, সেইসময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৯,০০০ কোটি টাকা। তবে বাবার তুলনায় কাব্যার মোট সম্পত্তির পরিমাণ যে অনেকটাই কম, তা বলা যেতে পারে।