Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এই কারণেই কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল টিম ইন্ডিয়া, জেনে নিন

ভারতের অন্যতম সেরা অর্থনীতিবিদ ছিলেন মনমোহন সিং।

এই কারণেই কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল টিম ইন্ডিয়া, জেনে নিন

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 27 December 2024 07:14

দ্য ওয়াল ব্যুরো : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল ভারতীয় ক্রিকেট দল। ২০০৪ এবং ২০১৪ সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 'ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান হয়েছে। তাঁর স্মরণেই ভারতীয় ক্রিকেট দল শুক্রবার কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে।'

প্রসঙ্গত, ভারতের অন্যতম সেরা অর্থনীতিবিদ ছিলেন মনমোহন সিং। ১৯৯১ সালে ভারতে যে অর্থনৈতিক নবজাগরণ হয়েছিল, তার পিছনে মনমোহন সিংয়ের অবদান ছিল অনস্বীকার্য। একটা সময় ভারত দেউলিয়া হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। সেইসময় তাঁর পরিকল্পনাতেই গোটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো বদল করা হয়। দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক পর্যন্ত অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪৫৪ রান করে ফেলেছে।


```