Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

১৫০ রানের বিশাল জয় ভারতের, ৪-১ ব্যবধানে পকেটে সিরিজ

অভিষেকের এই ইনিংসে ১৩ ছক্কা এবং ৭ চার দেখতে পাওয়া গিয়েছে।

১৫০ রানের বিশাল জয় ভারতের, ৪-১ ব্যবধানে পকেটে সিরিজ

ম্যাচ সেরার পুরস্কার অভিষেকের হাতেই তুলে দেওয়া হল

শেষ আপডেট: 2 February 2025 23:10

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ হয়ে গেল। সিরিজের শেষ ম্যাচটা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারত ১৫০ রানে জয়লাভ করেছে। পাশাপাশি এই সিরিজও টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রান করেছিল। জবাবে ইংল্যান্ড মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয় মহম্মদ সামি সর্বাধিক তিনটে উইকেট শিকার করেন। এছাড়া অভিষেক শর্মা, শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট তুলে নিয়েছেন।

তবে এই ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেন অভিষেক শর্মা। মাত্র ১৭ বলে তিনি ধামাকাদার হাফসেঞ্চুরি করেন। এরপর কার্যত ফিফথ গিয়ারে অভিষেক ব্যাট করতে শুরু করেন। দেখতে দেখতেই শতরান চলে আসে। দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক দ্রুততম শতরান করলেন।

তাণ্ডবলীলা চালালেন অভিষেক

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে অভিষেক শর্মা কার্যত ব্যাটিং তাণ্ডব চালালেন। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৪.২ ওভারে জেমি ওভারটনের বলে তিনি ছক্কা হাঁকান এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৫০ রান করেন তিনি। এই একই রেকর্ড তাঁর শতরানের ক্ষেত্রেও প্রযোজ্য।

অভিষেকের এই ইনিংসে ১৩ ছক্কা এবং ৭ চার দেখতে পাওয়া গিয়েছে। শেষপর্যন্ত ৫৪ বলে ১৩৫ রান করেন তিনি। সবথেকে বড় কথা, ২৫০ স্ট্রাইক রেটে ব্রিটিশ বোলারদের তিনি কার্যত থেঁতো করে দেন। এর পাশাপাশি পাওয়ার প্লে চলাকালীন ভারতের হয়ে সর্বাধিক ৫৮ রানের রেকর্ডও কায়েম করেছেন তিনি।


```