
মুশফিকুর রহিমের ক্যাচ ধরলেন কেএল রাহুল
শেষ আপডেট: 20 September 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের ইতিমধ্যে বেকায়দায় ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। টাইগারবাহিনী ইতিমধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ধুঁকতে শুরু করেছে। তবে ম্যাচের দ্বিতীয় দিন কেএল রাহুল এমন একটি ক্যাচ তালুবন্দি করলেন, যা দেখে ক্রিকেট বিশ্ব কার্যত হতচকিত হয়ে গিয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ জোড়া উইকেট শিকার করেছেন। দ্বিতীয় উইকেট শিকার করার পাশাপাশি তিনি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ১৩ ওভারের পঞ্চম বলে এই ঘটনাটির সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব।
বলটা রহিমের ব্যাটের কানা স্পর্শ করে সোজা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানেই একটি চোখধাঁধানো ক্যাচ নিলেন কেএল রাহুল। প্রথম ইনিংসে মুশফিকুর ১৪ বলে মাত্র ৮ রান করেছেন। তিনি আউট হতেই বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট বেকায়দায় পড়ে যায়।
— Kirkit Expert (@expert42983) September 20, 2024
প্রসঙ্গত, চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টিম ইন্ডিয়া ৩৭৬ রানে অলআউট হয়ে যায়। দুর্দান্ত সেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া রবীন্দ্র জাদেজা এবং যশস্বী জয়ওয়ালের ব্যাট থেকে হাফ সেঞ্চুরি দেখতে পাওয়া যায়।