Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বাতিল হতে পারে প্রথম টি-২০ ম্য়াচ? জানুন লেটেস্ট আপডেটস

স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাতিল হতে পারে প্রথম টি-২০ ম্য়াচ? জানুন লেটেস্ট আপডেটস

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ

শেষ আপডেট: 8 November 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা স্মরণীয় করে রাখতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। কিন্তু, এই ম্য়াচ শুরুর আগে আকাশ যেভাবে মুখ ভার করে রেখেছে, তাতে আদৌ ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সময় অনুসারে এই ম্য়াচটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে। কিন্তু, ভারতীয় সময় অনুসারে শুরু হওয়ার কথা রাত সাড়ে আটটা থেকে। ওয়েদার রিপোর্ট বলছে, এই সময় নাকি ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে।

অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, ম্যাচ শুরু হওয়ার সময়ই আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে। কিন্তু, স্থানীয় সময় অনুসারে সন্ধ্যা সাতটা থেকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সারাদিনে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এই আবহাওয়ার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ম্যাচ বাতিলও হতে পারে।

সঞ্জু স্যামসনের উপর নজর

বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ ম্য়াচে সঞ্জু স্যামসন দুর্দান্ত শতরান করেছিলেন। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জুর কাছে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করার ভরপুর সুযোগ রয়েছে। যদি সঞ্জু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর একটা সেঞ্চুরি হাঁকাতে পারেন, তাহলেই ভারতীয় টি-২০ স্কোয়াডে তাঁর আসন পাকা হয়ে যাবে।

এর পাশাপাশি এই ম্যাচে ডেবিউ করতে পারেন রমনদীপ সিং। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ ম্য়াচে তিনি নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এই পরিস্থিতিতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই দেখার।


```