
ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাসংগ্রাম চলছে
শেষ আপডেট: 30 November 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (৩০ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে মহাসংগ্রামে নেমেছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় বোলাররা এই ম্যাচে এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। ৩১ ওভার শেষে পাকিস্তান মাত্র ১ উইকেট হারিয়ে ১৬২ রান করে ফেলেছে।
এই ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামেন শাহজাইব খান এবং উসমান খান। শুরু থেকেই এই দুই ব্যাটারকে বেশ তাণ্ডবের মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল। মাত্র ৬৭ বলে শাহজাইব নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। পাশাপাশি ৮৩ বলে ৫০ রানের চৌকাঠ স্পর্শ করেন উসমানও। এরপর পাকিস্তান আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে শুরু করে।
অবশেষে ৩০.৪ ওভারে আউট হলেন উসমান খান। ৯৪ বলে ৬০ রান করেছেন তিনি। তাঁর এই ইনিংসে ৬ বাউন্ডারি রয়েছে। ভারতীয় বোলার আয়ুশ মাহত্রে তাঁর উইকেট শিকার করেছেন। তবে আপাতত শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন শাহজাইব। টিম ইন্ডিয়ার সামনে আপাতত কত রানের টার্গেট থাকে, সেটাই এখন দেখার।
ভারত : আয়ুশ মাহত্রে, বৈভব সূর্যবংশী, সি আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (অধিনায়ক), কিরণ চোরমলে, প্রণব পন্থ, হরবংশ সিং পঙ্গলিয়া (উইকেটকিপার), অনুরাগ কাবড়ে (উইকেটকিপার), হার্দিক রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।
Guha with a spectacular start - concedes 0️⃣ runs in his first over of #INDvPAK ????????
— Sony LIV (@SonyLIV) November 30, 2024
Who will strike first for #TeamIndia at the #ACCMensU19AsiaCup? ????
Watch India ???? Pakistan, LIVE NOW on #SonyLIV ???? pic.twitter.com/S7HtOlwakb
পাকিস্তান : সাদ বেগ (অধিনায়ক / উইকেটকিপার), মহম্মদ আহমেদ, হারুন আরশাদ, তৈয়ব আরিফ, মহম্মদ হুজেফা, নাবিদ আহমেদ খান, হাসান খান, শাহজাইব খান, উসমান খান, ফহম-উল-হক, আলি রাজা, মহম্মদ রিয়াজুল্লাহ, আবদুল সুভান, ফারহান ইউসুফ, উমর জেইব।