Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

টি-২০ বিশ্বকাপ থেকে এশিয়ান গেমস, জেনে নিন এ বছর টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর—জাপানে এশিয়ান গেমস। ক্রিকেট ফিরছে এই মঞ্চে। 

টি-২০ বিশ্বকাপ থেকে এশিয়ান গেমস, জেনে নিন এ বছর টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 10:50

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ জুড়ে টিম ইন্ডিয়ার (Team India) ঠাসা ক্যালেন্ডার। আইসিসি টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, আইপিএল (IPL) আর বহুদিন পর এশিয়ান গেমসে (Asian Games) ক্রিকেট—সব মিলিয়ে পরীক্ষা কঠিন, সময় কম, চাপ আরও বেশি। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর—পুরো বছর সেভাবে ছুটির মুডে থাকার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের।

বছরের শুরু: নিউজিল্যান্ড সিরিজেই বিশ্বকাপ প্রস্তুতি

২০২৬ সালের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রস্তুতির মঞ্চ।

ওয়ানডে (ODI):

১১ জানুয়ারি: ১ম ওয়ানডে – ররোদা
১৪ জানুয়ারি: ২য় ওয়ানডে – রাজকোট
১৮ জানুয়ারি: ৩য় ওয়ানডে – ইন্দোর

টি-২০ (T20I):

২১ জানুয়ারি: নাগপুর
২৩ জানুয়ারি: রায়পুর
২৫ জানুয়ারি: গুয়াহাটি
২৮ জানুয়ারি: বিশাখাপত্তনম
৩১ জানুয়ারি: তিরুবনন্তপুরম

ফেব্রুয়ারি–মার্চ: ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ

৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ—ভারত ও শ্রীলঙ্কার (Sri Lanka) যৌথ আয়োজনে বসছে টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। ঘরের মাঠে খেলা মানেই প্রত্যাশার পাহাড়। কয়েক বছর আগের ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত এখনও টাটকা—এই ট্রফি ধরে রাখাই বড় লক্ষ্য।

গরমের মরশুম: আইপিএল

মার্চ থেকে মে—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। দুই মাস আন্তর্জাতিক ক্রিকেট কার্যত থমকে। বিশ্বের সেরা তারকারা ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের শেষ আইপিএলও হতে পারে এই সিজন—এহেন আবেগ আলাদা মাত্রা যোগ করবে।

আফগানিস্তান ও ইংল্যান্ড সফর

আইপিএলের পর ফের আন্তর্জাতিক ক্রিকেট।

আফগানিস্তান বনাম ভারত (Afghanistan): জুনে—একটি টেস্ট ও তিনটি ওয়ানডে।

ভারত বনাম ইংল্যান্ড (England) সফর, জুলাই।

টি-২০:

১ জুলাই – চেস্টার-লে-স্ট্রিট
৪ জুলাই – ম্যানচেস্টার
৭ জুলাই – নটিংহ্যাম
৯ জুলাই – ব্রিস্টল
১১ জুলাই – সাউদাম্পটন

ওয়ানডে:
১৪ জুলাই – বার্মিংহাম
১৬ জুলাই – কার্ডিফ
১৯ জুলাই – লর্ডস

অগস্ট–সেপ্টেম্বর: টেস্ট ও প্রতিবেশী সফর

শ্রীলঙ্কা সফর (Sri Lanka), অগস্ট: দুটি টেস্ট—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নিরিখে ভীষণ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সফর (Bangladesh), সেপ্টেম্বর: তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০—আগে স্থগিত থাকা সিরিজ।

এশিয়ান গেমস: ক্রিকেটের প্রত্যাবর্তন

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর—জাপানে (Japan) এশিয়ান গেমস। ক্রিকেট ফিরছে এই মঞ্চে। সিনিয়র দল ব্যস্ত থাকলেও ভারত নামাতে পারে শক্তিশালী টি-২০ স্কোয়াড—মেডেলের লড়াইয়ে বাড়তি আগ্রহ।

বছরের শেষ: বড় সফর, বড় চ্যালেঞ্জ

আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ওয়ানডে ও পাঁচ টি-২০।

নিউজিল্যান্ড সফর (New Zealand), অক্টোবর–নভেম্বর: দুটি টেস্ট, তিন ওয়ানডে, পাঁচ টি-২০—বিদেশের কঠিন কন্ডিশনে বড় পরীক্ষা।

শ্রীলঙ্কা ভারতে, ডিসেম্বর: তিন ওয়ানডে ও তিন টি-২০ দিয়ে শেষ হবে ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি।


```