Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

কামিন্সদের হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে টিকে থাকলেন কোহলিরা 

আসল ম্যাচে জ্বলে উঠল বেঙ্গালুরু। তারা বৃহস্পতিবার চারমিনার সিটিতে হায়দরাবাদকে খুব সহজে হারিয়ে আইপিএলে টিকে থাকল। 

কামিন্সদের হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে টিকে থাকলেন কোহলিরা 

আসল ম্যাচে জ্বলে উঠল বেঙ্গালুরু।

শেষ আপডেট: 25 April 2024 23:27

দ্যা ওয়াল ব্যুরো: আসল ম্যাচে জ্বলে উঠল বেঙ্গালুরু। তারা বৃহস্পতিবার চারমিনার সিটিতে হায়দরাবাদকে খুব সহজে হারিয়ে আইপিএলে টিকে থাকল। 

বেঙ্গালুরু এদিন ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২০৬/৭। জবাবে কামিন্সরা পেরে উঠলেন না। যে হায়দরাবাদ এবারের আসরে বড় রানের একের পর এক নজির গড়ছে তারা এত সহজে কী করে থেমে গেল সেটিও একটি বিষয়। তারপর এই ম্যাচে বেঙ্গালুরু না জিতলে তাদের প্লে অফ খেলার আশা এদিনই শেষ হয়ে যেত। বরং ৩৫ রানে জিতে বেঙ্গালুরু আশা টিকিয়ে রাখল। হায়দরাবাদ শেষ পর্যন্ত করতে পেরেছে ১৭১/৮।

একটা সময় হায়দরাবাদ ৬৯ রানে পাঁচ উইকেট পড়ে যায়, সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করেন শাহবাজ আমেদ। তিনি ৪০ রান ও কামিন্স ৩১ রান না করলে তাদের হার আরও লজ্জার হতো।

এদিকে, বিরাট কোহলি ফের বড় রান পেলেন। ন’টি ম্যাচের মধ্যে তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি ঝুলিতে রয়েছে কোহলির। তিনি দারুণ ছন্দে টি ২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে।

কোহলির দুরন্ত পারফরম্যান্স, সেইসঙ্গে রজত পাতিদারের টাইফুন মার্কা ব্যাটিংয়ে বেঙ্গালুরু দুশো পার করে দিয়েছে। ২০ ওভার শেষে হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি তুলেছে ২০৬/৭। 

একটা সময় ১৬১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তার আগেই কোহলি নিজের চলতি আসরে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন। ৪৩ বলে ৫১ রান করেছেন, ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। কোহলির ইনিংস নিয়ে সমালোচনা হচ্ছে। বলা হয়েছে, তিনি নিজের জন্য খেলছেন। সেই কারণেই তাদের রান আরও ভাল হয়নি। কোহলির সঙ্গে ছিলেন অন্য ওপেনার দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস (১২ বলে ২৫)। ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছয়। 
ইনিংসের মাঝপথে রজতের মারমুখী ব্যাটিং হায়দরাবাদ দলের বোলারদের কাঁধ ঝুলিয়ে দিয়েছে। রজতের ৫০ রান এসেছে ২০ বলে, ইনিংসে রয়েছে পাঁচটি ছয় ও দুটি বাউন্ডারি।

বেঙ্গালুরু দলের পক্ষে ক্যামেরন গ্রিণ ২০ বলে ৩৭ রান করেছেন। যার মধ্যে পাঁচটি বাউন্ডারি রয়েছে। হায়দরাবাদ বোলারদের মধ্যে দলের নেতা কামিন্স চার ওভারে ৫৫ রান দিয়ে এক উইকেট পান। পাশাপাশি দলের সফল বোলার জয়দেব উনাদকাট, তিনি তিন উইকেট নেন ৩০ রানে। কোহলির উইকেটও নিয়েছেন উনাদকাট।

বেঙ্গালুরু দলের বোলাররাও আজ দারুণ কাজ করেছেন।


```