Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

নয়া ক্যাপ্টেন বেছে নিল KKR? অবশেষে কাটল যাবতীয় জট

একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, , ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব অজিঙ্কা রাহানের হাতে তুলে দেওয়া হতে পারে।

নয়া ক্যাপ্টেন বেছে নিল KKR? অবশেষে কাটল যাবতীয় জট

চলতি বছর আইপিএল খেতাব জয় করেছে কলকাতা নাইট রাইডার্স

শেষ আপডেট: 2 December 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল অকশনে কলকাতা নাইট রাইডার্স বেশ শক্তিশালী দলগঠণ করেছে। কেকেআর ব্রিগেড মোটা অঙ্কের টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে আবারও দলে ফিরিয়ে এনেছে। তাঁর জন্য খরচ করা হয়েছে ২৩.৭৫ কোটি টাকা। তবে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা।

এই প্রসঙ্গে অনেকেই জানিয়েছিলেন, রিঙ্কু সিং কিংবা ভেঙ্কটেশ আইয়ারকে আগামী মরশুমে কেকেআর অধিনায়ক করতে পারে। তবে সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা দেখে হয়ত অনেকেই চমকে উঠবেন।

কে হতে পারেন কেকেআর অধিনায়ক?

একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, , ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব অজিঙ্কা রাহানের হাতে তুলে দেওয়া হতে পারে। আইপিএল মেগা অকশনে রাহানেকে তাঁর বেস প্রাইসেই দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আপাতত অধিনায়কত্বের দৌড়ে অজিঙ্কাই এগিয়ে রয়েছেন। কারণ তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে রাহানের অধিনায়কত্বে মুম্বই বেশ কয়েকবার খেতাব জয় করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর নেতৃত্বভার গ্রহণের অভিজ্ঞতা রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের এক আধিকারিক এই ব্যাপারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, 'হ্যাঁ, আপাতত এটাই ৯০ শতাংশ নিশ্চিত হয়ে রয়েছে। অজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের আগামী অধিনায়ক করা হবে। আর সেকারণেই রাহানেকে দলে নেওয়া হয়েছে।'

অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি রেকর্ড

অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের রেকর্ড কিন্তু বেশ ভাল। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়লাভ করেছিল। কোহলির অনুপস্থিতি এবং তারকা ক্রিকেটারদের চোটের কারণে রাহানের কাঁধে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। তরুণ ভারতীয় ক্রিকেটারদের নিয়েই গাব্বা দূর্গ জয় করেন তিনি। পাশাপাশি রনজি ট্রফি এবং ইরানি কাপেও রাহানের নেতৃত্বে মুম্বই চ্যাম্পিয়ন হয়েছিল। ক্যাপ্টেন্সির পাশাপাশি রাহানের বর্তমান ফর্মও বেশ ভাল চলছে।

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তিনি কেরলের বিরুদ্ধে ৩৫ বলে ৬৮ রান করেছেন। গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল খেতাব জয় করেছিল। তবে মেগা অকশনের আগেই শ্রেয়সকে রিলিজ করে দেয় নাইট ম্য়ানেজমেন্ট।


```