Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

‘গাব্বার থেকেও বড় জয় ওভালে’, টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

সুনীল গাভাসকর মনে করছেন, এই জয় ২০২১ সালে ব্রিসবেনে ভারত যা অর্জন করেছিল, তার চেয়েও বড় প্রাপ্তি। 

‘গাব্বার থেকেও বড় জয় ওভালে’, টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ গাভাসকর

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 August 2025 18:45

দ্য ওয়াল ব্যুরোওভাল টেস্টে (Oval Test) ইংল্যান্ডকে ছয় রানে হারিয়ে দিয়ে ইতিহাস রচনা করেছে ভারত (India Win)। এর আগে এত কম ব্যবধানে কোনও দলকে হারায়নি ভারত। ভারতের ৯৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম ব্যবধানে জয় এতদিন পর্যন্ত ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৪ সালে ভারত মুম্বইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ১৩ রানে। 

টিম ইন্ডিয়ার ওভাল টেস্টে জয় নানাদিক থেকে স্মরণীয় (Memorable) হয়ে থাকবে। বিশেষত রোহিত শর্মা-বিরাট কোহলি উত্তর যুগে একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে এবার ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ছিলেন না ভারতের বহু যুদ্ধের নায়ক রবিচন্দ্রন অশ্বিন মহম্মদ সামির মতো বোলাররাও। জসপ্রীত বুমরাহ পাঁচ টেস্টের সিরিজে খেলেছেন মাত্র তিনটি ম্যাচে। সেই সঙ্গে নতুন অধিনায়ক শুভমান গিল ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ক্রমাগত উঠছিল প্রশ্নের পর প্রশ্ন।

ওভাল টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, আর ভারতের দরকার ছিল চারটি উইকেট তুলে নেওয়া। মহম্মদ সিরাজ শেষ দিনে তিন উইকেট শিকার করেন আর প্রসিদ্ধ কৃষ্ণা নেন একটি। ওভাল টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়ে গম্ভীর-গিল যেন সমালোচকদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 

খুব বড় ব্যবধানে হয়তো এই টেস্ট জেতেনি টিম ইন্ডিয়া। তবে ভারতের প্রবাদপ্রতিম ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মনে করছেন, এই জয় ২০২১ সালে ব্রিসবেনে ভারত যা অর্জন করেছিল, তার চেয়েও বড় প্রাপ্তি। উচ্ছ্বসিত গাভাসকর বলেনবেশিরভাগ সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত থাকা সত্ত্বেও ভারত তিন উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়ার দুর্গ বলে পরিচিত গাব্বায় (Gabba Test)। আমি ওভালের জয়কে তার থেকেও এগিয়ে রাখব।

ভারতের তরুণ প্রজন্ম যে প্রস্তুত, তা ভালমতোই বোঝা গিয়েছে ইংল্যান্ড সফরে। ভারত দুটি টেস্ট হারলেও সেই দুই ম্যাচেও কিন্তু একটা সময় পর্যন্ত জেতার অবস্থায় ছিল। ভারতীয় ক্রিকেট এখন যুগ সন্ধিক্ষণের পর্যায়ে রয়েছে। তবে এই সিরিজ প্রমাণ করে দিয়েছে, টিম ইন্ডিয়ার নতুন প্রজন্মের মধ্যে জয়ের খিদে রয়েছে। যে কোনও পরিস্থিতিতে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।


```