Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নতুন গাড়িতে ৮ লাখ টাকা ছাড়! টয়োটার ধামাকা অফার মিস করবেন না

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি কিনবেন ভাবছেন? টয়োটা আপনার জন্য নিয়ে এল দারুণ অফার। গাড়ির দামের ওপর আট লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি! কী শুনে অবাক হলেন, ভাবছেন এমন ঘটনা সত্যিই কি? টয়োটা তাদের জনপ্রিয় মডেল Toyota Hilux-এর ওপরই এত টা

নতুন গাড়িতে ৮ লাখ টাকা ছাড়! টয়োটার ধামাকা অফার মিস করবেন না

শেষ আপডেট: 30 June 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি কিনবেন ভাবছেন? টয়োটা আপনার জন্য নিয়ে এল দারুণ অফার। গাড়ির দামের ওপর আট লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি! কী শুনে অবাক হলেন, ভাবছেন এমন ঘটনা সত্যিই কি?

টয়োটা তাদের জনপ্রিয় মডেল Toyota Hilux-এর ওপরই এত টাকা ছাড় দিচ্ছে। অতীতে এমন ঘটনা ঘটেনি। ২০২২ সালেই গাড়িটি লঞ্চ করে। তারপর থেকেই এই গাড়ির চাহিদা ছিল তুঙ্গে। এত বুকিং হয়েছিল, যে একটা সময় গাড়ির বুকিং নেওয়া বন্ধ করে দেয় কোম্পানি। ২০২৩ সালে ফের শুরু হয় এই গাড়ির বুকিং।

জানা গিয়েছে, ৬ লাখ টাকা ছাড় পাওয়া যাচ্ছে গাড়িটির উপর। কিছু কিছু ডিলারশিপে ৮ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Toyota Hilux গাড়িটিতে।

গাড়িটির পিকআপ ও ইঞ্জিন খুবই শক্তিশালী। Toyota Hilux সর্বাধিক ২০৪ পিএস শক্তি এবং ৫০০ এনএম টর্ক তৈরি করতে পারে। তার সঙ্গে রয়েছে ৬ ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প। অফ-রোডিং দক্ষতা রয়েছে এই গাড়ির। ভারতেই গাড়িটির ৩০-৩৫ শতাংশ তৈরি করা হয়। ফলে দামটা অনেকটাই কমিয়ে ফেলছে কোম্পানি।

গাড়িটি ২০২২ সালের মার্চ মাসে লঞ্চ করে। সেই সময় গাড়ির বাজারমূল্য ছিল প্রায় ৩৪ লাখ টাকা। নতুন করে বিক্রি শুরুর পরই গাড়ির দাম কমানোর ভাবনাচিন্তা শুরু করে কোম্পানি। তবে এক লাফে এত টাকা ছাড় দেওয়া হবে, তা ভাবতে পারেননি অনেকেই।

'পিঙ্ক হোয়াটসঅ্যাপ' নেই তো আপনার ফোনে? প্রতারকদের থেকে কীভাবে সতর্ক থাকবেন


```