Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

যুদ্ধের বাজারে গ্রাহক টানতে উদ্যোগী বৈদ্যুতিক গাড়ি সংস্থা, আগ্রহীরা শোরুমে খোঁজ খবর করছেন ইভি-র

বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। নতুন অফার ও মডেল নিয়ে গ্রাহক টানতে উদ্যোগী সংস্থাগুলি, শোরুমে বাড়ছে ক্রেতাদের খোঁজখবর।

যুদ্ধের বাজারে গ্রাহক টানতে উদ্যোগী বৈদ্যুতিক গাড়ি সংস্থা, আগ্রহীরা শোরুমে খোঁজ খবর করছেন ইভি-র

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: 11 March 2026 19:29

দেবপ্রিয় সেনগুপ্ত

বাজারে সঙ্কট এক ক্ষেত্রে প্রশ্নচিহ্ন তুলে দিলে অন্য ক্ষেত্রের সামনে সেটাই সুযোগের দরজা খুলে দেয়। ইরানের সঙ্গে ইজ়রায়েল ও আমেরিকার যুদ্ধ ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজারের সামনে সেই সম্ভাবনাই তুলে ধরছে। 

গাড়ি বাজার সূত্রের খবর, কলকাতার বিভিন্ন বৈদ্যুতিক দু’চাকার গাড়ির কিছু শোরুমে যেমন এ নিয়ে খোঁজখবর করার প্রবণতা বেড়েছে, তেমনই ভিয়েতনামের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ভিনগ্রুপ ভারত-সহ চারটি দেশে তাদের চার চাকার বৈদ্যুতিক গাড়ি ও স্কুটারের দামে বাড়তি ছাড় ঘোষণা করেছে। স্বাভাবিক ভাবেই লক্ষ্য, যাঁরা বৈদ্যুতিক গাড়ি কিনতে আগ্রহী, তাঁদের বেশি করে আকর্ষণ করা। 

পশ্চিম এশিয়া বা আরব দুনিয়ায় যুদ্ধ থামার খুব জোরালো কোনও ইঙ্গিত এখনও নেই। ফলে অশোধিত তেলের জোগান ইতিমধ্যেই খানিকটা ব্যাাহত হতে শুরু করেছে। যা নিয়ে বিশ্ব জুড়েই সংশয় তৈরি হয়েছে। ভারতের বাজারে এখনও পেট্রল-ডিজ়েলচালিত গাড়ির আধিক্যই বেশি। তবুও রান্নার গ্যাসের মতো বাজারে সংশয় তৈরি না হলেও বিকল্প হিসাবে বৈদ্যুতিক গাড়ি নিয়েও চর্চা ধীরে ধীরে বাড়ছে। 

গাড়ির ডিলারদের (সরাসরি ক্রেতাকে যাঁরা গাড়ি বিক্রি করেন) সংগঠন ফাডার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মাসে ভারতে ১৩,৭৩৩টি বৈদ্যুতিক চার চাকার গাড় বিক্রি হয়েছে। জানুয়ারির চেয়ে কিছুটা কমলেও গতবছরের ফেব্রুয়ারির চেয়ে বিক্রি ৪৪% বেড়েছে। 
ফাডার তথ্যেই দেখা যাচ্ছে, ১ লক্ষ ১১ হাজারেরও বেশি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি গত মাসে সারা দেশে বিক্রি হয়েছিল। জানুয়ারির চেয়ে সামান্য কম। তবে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশি।  

car

এ দিকে, গাড়ি বাজারের বক্তব্য,  অনেক জায়গাতেই বৈদ্যুতিক গাড়ি সম্পর্কে জানতে আগ্রহী ক্রেতারা শোরুমে ভিড় করছেন। সেই বাজারকেই ধরতে চায় ভিয়েতনামের ওই বহুজাতিক সংস্থাটি। গত মাসে তারা ভারতে ৩৮৪টি ভিনফাস্ট গাড়ি বিক্রি করে। জানুয়ারিতে অবশ্য তা কিছুটা বেশি ছিল। তবে সংস্থাটি দেশের বৈদ্যুতিক দু চাকার গাড়ি বাজারের চতুর্থ স্থানে উঠে এসেছে—টাটা মোটরস, জেএসডব্লিউ এমজি মোটর ও মহীন্দ্রার পরেই। 

ভিনগোষ্ঠী জানাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স-এর পাশাপাশি ভারতেও ক্রেতারা তাঁদের পুরোনা পেট্রল-ডিজ়েলচালিত গাড়ি (গ্যাসোলিন) বদলে ভিনফাস্ট চার চাকার বৈদ্যুতিক গাড়ি কিনলে চালু আর্থিক সুবিধা বা বিভিন্ন ছাড়ের সঙ্গে দামে বাড়তি ৩% ছাড় পাবেন। এ দেশে এখনও তাদের বৈদ্যুতিক স্কুটার বাজারে না এলেও যে যে দেশে তা বিক্রি হয়, সেখানে ৫% ছাড় দিচ্ছে এই গাড়ি নির্মাতা গোষ্ঠীটি। 

টাটা মোটরস জানিয়েছে, মার্চ মাসের জন্য তাদের এমনিতেই কিছু বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বিভিন্ন মাপকাঠিতে ৫০ হাজার থেকে ৩.৮ লক্ষ টাকা পর্যন্ত বা তার সমান ছাড়-সহ সুবিধা ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্ক নেই। হুন্ডাই-ও জানিয়েছে, যুদ্ধের প্রেক্ষিতে আলাদা করে তাদের বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এমন কোনও সুবিধা বা ছাড় এখনও নেই। মহীন্দ্রা গোষ্ঠী কোনও মতামত দিতে চায়নি। 

এ দিকে, শহরের বৈদ্যুতিক গাড়ির শোরুম-গুলিতে মিশ্র প্রতিক্রিয়া। ডিলারদের একাংশ জানাচ্ছেন, শোরুমে খোঁজখবর বেড়েছে। সেটা জ্বালানি নিয়ে আশঙ্কা কিংবা ঈদের কেনাকাটার আগ্রহ বলেই তাঁদের ধারণা। অনেকেই আবার বলছেন, বৈদ্যুতিক গাড়ি নিয়ে আগ্রহ আদৌ কতটা বাড়ছে, তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে। 

পূর্বাঞ্চলে ফাডার দু চাকার গাড়ি ক্ষেত্রের অন্যতম কর্তা আদিত্য মোধা জানান, হাওড়ায় তাঁদের শোরুমে বৈদ্যুতিক গাড়ির কেনার আঘে খোঁজখবর করতে পা রাখা আগ্রহী ক্রেতার সংখ্যা ৫-৭% গত রবি-সোমবার থেকে বেড়েছে। তাঁর মতে, ঈদের জন্য উৎসবের কেনাকাটার পাশাপাশি তেলের জোগান বা তার দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংশয়ও হয়তো আগ্রহী ক্রেতাদের মনে কাজ করছে। আগে হয়তো যাঁরা ভাবতেন পরে খোঁজ নেবেন, তাঁদের কেউ কেউ এখন শোরুমে অন্তত একবার খোঁজখবর সেরে রাখছেন। তবে এই অনুসন্ধানের কতটা গাড়ি কেনায় রুপান্তরিত হবে, তা ভাল করে বুঝতে তিনিও মনে করছেন আরও কয়েকদিন সময় লাগবে।


```