Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

দালান ভাঙতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না, সরব হাসিনা বৃহস্পতিবার ফের মুখ খুলবেন

বুধবার রাতে ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালায় ‘বিপ্লবী ছাত্র জনতা’-র ব্যানারে জড়ো হওয়া কয়েক হাজার মানুষ।

দালান ভাঙতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না, সরব হাসিনা বৃহস্পতিবার ফের মুখ খুলবেন

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 February 2025 10:06

দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় জাতির পিতা তথা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙা, অগ্নিসংযোগ নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা। ‘দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটা দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না’, বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আওয়ামী লিগ দলের নেত্রীর প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

বুধবার রাতে ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালায় ‘বিপ্লবী ছাত্র জনতা’-র ব্যানারে জড়ো হওয়া কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার সকালেও বাড়িটি ভাঙার কাজ চলছে। বুধবার রাতেই হাসিনা ভার্চুয়াল মাধ্যমে দলের নেতা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯’টায় ফের তিনি দলের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন।

বুধবার ছিল তাঁর ক্ষমতা হারানোর ছয় মাস পূর্তি। বুধবার রাতে হাসিনার ধানমণ্ডির ৫/১ নম্বরের বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয়। বাংলাদেশের সর্বত্রই রাতভর তাণ্ডব চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা মাঝরাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে মুজিবের বাড়ি ভাঙা নিয়ে উল্লাস করে। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, শিলেট, বরিশাল, রংপুরেও হামলা হয়। আক্রান্ত হয়েছে আওয়ামী লিগের নেতা-কর্মীদের বাডডিতেও।

ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িটিতে হামলার সময় হাসিনা দলের কর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ‘এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। তাহলে এই বাড়ি কারা ভাঙে?’ আওয়ামী লিগ বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে। তারা দেশবাসীকে পথে নামার আহ্বান জানিয়েছে।


```