Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

'বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন', ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাই কমিশনের

অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল ভারতীয় হাই কমিশন। 

'বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন', ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাই কমিশনের

কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে উত্তপ্ত বাংলাদেশ

শেষ আপডেট: 18 July 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। রাজপথে নেমেছেন পড়ুয়ারা। সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকা সহ একাধিক জেলা কার্যত বনধের চেহারা নিয়েছে। এই অশান্ত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল ভারতীয় হাই কমিশন। 

বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের তরফে একটি 'অ্যাডভাইসরি' প্রকাশ করা হয়। যেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকা ভারতীয় কমিউনিটির সদস্য এবং বাংলাদেশে পড়তে আসা পড়ুয়াদের বাইরে না বেরোনোর উপদেশ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে হাই কমিশন জানিয়েছেন, কোনও রকম জরুরি পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের ভারতীয়রা যেন হাই কমিশন এবং অ্যাসিসট্যান্ট হাই কমিশনের সঙ্গে এমার্জেন্সি নম্বরে যোগাযোগ করে। বাংলাদেশের বিভিন্ন জায়গার অ্যাসিসট্যান্ট হাই কমিশনের এমার্জেন্সি নম্বরগুলি হল-

ঢাকা- ৮৮০-১৯৩৭৪০০৫৯১
রাজশাহি- ৮৮০-১৭৮৮১৪৮৬৯৬
চট্টগ্রাম- ৮৮০-১৮১৪৬৫৭৯৭/ ৮৮০-১৮১৪৬৫৪৭৯৯
সিলেট- ৮৮০-১৩১৩০৭৬৪১১
খুলনা- ৮৮০-১৮১২৮১৭৭৯৯

সবকটি নম্বরে হোয়াটঅ্যাপও করা যাবে। 

কোটা বিতর্কে দফায় দফায় রোজই উত্তেজনা ছড়াচ্ছে বাংলাদেশে। আন্দোলনের আঁচে জ্বলছে ঢাকা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। যানবাহন নেই বললেই চলে। বৃহস্পতিবার যানবাহনের অভাবে অফিসকাছারিও অচল হয়ে পড়েছে। 

আন্দোলনকারীদের দাবি, এই সংরক্ষণের জন্যই সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন না সাধারণ মেধাবীরা। অন্যদিকে, হাসিনা সরকারের মত, মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই তাঁদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ। সংরক্ষণ বাতিলের দাবিতে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে জাহাঙ্গির নগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। শেখ হাসিনার দল, আওয়ামি লিগের ছাত্র সংগঠন, ছাত্র লিগের নেতাদের সঙ্গে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। 

এরই মধ্যে বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ঢাকায় একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় চত্ত্বরে ছাত্র-পুলিশ সংঘর্ষ বাধে। পুলিশের রবার বুলেটে দশ জন আহত হন বলে খবর। সংঘর্ষ হয়েছে চট্টগ্রামেও। ঢাকা থেকে দেশের নানা শহরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যানজটে অবরুদ্ধ হয়ে আছে। কয়েকটি জায়গায় টোল প্লাজায় হামলার ঘটনা ঘটেছে। কোটা বিরোধী আন্দোলনের পাল্টা সমাবেশের ডাক দিয়েছে একাধিক সংগঠন। 


```