Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বাংলাদেশে, স্বাধীনতার পর শুধু করোনার সময় হয়নি

বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর সেনাবাহিনী সহ সে দেশের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ হচ্ছে না এ বছর।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বাংলাদেশে, স্বাধীনতার পর শুধু করোনার সময় হয়নি

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 December 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর সেনাবাহিনী সহ সে দেশের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ হচ্ছে না এ বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

১৯৭১-এর মুক্তিযুদ্ধে সে বছর ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। সেই থেকে প্রতি বছর বিজয় দিবস পালন করে আসছিল বাংলাদেশ সরকার। 

বাংলাদেশ সরকার জানিয়েছে, সেনাবাহিনী এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত। তাই কুচকাওয়াজ হবে না। যদিও সে দেশের রাজনৈতিক ও নাগরিক সমাজের একাংশের বক্তব্য, পাকিস্তানের প্রতি বন্ধুত্বের বার্তা দিতেই ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হতে মরিয়া হয়ে উঠেছে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় মেলা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে।


```