ঢাকার মাইলস্টোন কলেজে গিয়ে মহা বিপাকে পড়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আরবার।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 22 July 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার মাইলস্টোন কলেজে গিয়ে মহা বিপাকে পড়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আরবার। আইন ও শিক্ষা উপদেষ্টাদের ঘিরে নিয়েছে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকরা। তাদের বক্তব্য, বিমান দুর্ঘটনার পর বহু দেহ লোপাট করে দিয়েছে সেনা। অনেক পড়ুয়া, শিক্ষক এখনও নিখোঁজ।

কলেজের বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন্ ভিড় জমেছে হাসপাতালগুলির বাইরেও। সর্বত্রই সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে মানুষ। সোমবার দুর্ঘটনার পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে মামুষের ক্ষোভ চরমে ওঠে। সেনারা দুর্ঘটনা স্থল থেকে স্থানীয় উদ্ধারকারীদের সরিয়ে দেয়। সাংবাদিকদের কাজে বাধা দেয় বাহিনী। সবচেয়ে বড় অভিযোগ, বাহিনী বহু দেহ লোপাট করে দিয়েছে।
এদিকে, জনবিক্ষোভ মোকাবিলায় কলেজ ও হাসপাতাল চত্বরে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে সেনা ও পুলিশ। ক্ষোভ মূলত সেনার বিরুদ্ধে। সোমবার বিকালের পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত চলছে।