Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মঙ্গলবার সারা বিশ্বে হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের ডাক বাংলাদেশের ঐক্য জোটের 

বাংলাদেশের হিন্দুদের রক্ষায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইল সম্মিলিত ঐক্য জোট। চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ তুলেছেন জোট নেতৃত্ব।

মঙ্গলবার সারা বিশ্বে হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদের ডাক বাংলাদেশের ঐক্য জোটের 

চিন্ময়কৃষ্ণ দাস।

শেষ আপডেট: 9 December 2024 21:51

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের হিন্দুদের রক্ষায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইল সম্মিলিত ঐক্য জোট। চিন্ময়কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার হরণের অভিযোগ তুলেছেন জোট নেতৃত্ব। বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনার প্রতিবাদে তারা আগামীকাল মঙ্গলবার সারা বিশ্বে হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছে

সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধিরা বলেন, ১০ ডিসেম্বর সারাবিশ্বে মানবাধিকার দিবস পালিত হবে। দুঃখের বিষয় বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার হরণ করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু জনসাধারণের উপর নিপীড়ন অব্যাহত। ৫ অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সকল সম্প্রদায়ের মানুষ একটি বৈষম্যহীন দেশ গঠনের আশাবাদী ছিলেন। কিন্তু তা না হয়ে ৫ অগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় প্রতিটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, মন্দিরে আগুন, লুটপাটের ঘটনা ঘটেছে।  

জোট নেতৃত্ব বলেছে, গত ৫৩ বছরে প্রত্যেক সরকার হিন্দুদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছিল। তাদের সময় ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো কোনও বিচার করেনি। সংগঠন বলেছে, নোবেল জয়ী ড. ইউনুস সরকারের মধ্যেও একই মনোভাব দেখা যাচ্ছে। দেশে কোনও হিন্দু নির্যাতন হয়নি বলেও প্রচার করা হচ্ছে। নির্যাতনের পর হিন্দুরা ৮ দফা দাবি নিয়ে সারাদেশে আন্দোলন করেছে। অধিকার আদায়ে এবং স্বাধীনভাবে সভা সমাবেশ করার অধিকার রয়েছে। কিন্তু অতীতের অন্যান্য সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও হিন্দুদের দমন করার চেষ্টা করছে। ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব হলেও জাতিসংঘের নিয়মনীতি মানছেন না। 

জোটের প্রতিনিধিরা আরও বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় জাতিসংঘের সহায়তায় কামনা করছি। বাংলাদেশের হিন্দুরা ভাল নেই। তাদের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের। নতুন কর্মসূচি হিসেবে ১০ ডিসেম্বর বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, চোখ ও মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করুন।


```