পুলিশ সূত্রে খবর, বিয়ের পর ৮ বছর হয়ে গেলেও নির্যাতিতা মহিলার কোনও সন্তান ছিল না। চিকিৎসা করিয়েও সুফল হয়নি। তাই শেষ উপায় হিসেবে শনিবার ওই তান্ত্রিকের কাছে গেছিলেন।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 24 August 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের এক মহিলা (Tantrik rapes childless woman in UP)। সেই তান্ত্রিকের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, বিয়ের পর ৮ বছর হয়ে গেলেও নির্যাতিতা মহিলার কোনও সন্তান ছিল না। চিকিৎসা করিয়েও সুফল হয়নি। তাই শেষ উপায় হিসেবে শনিবার ওই তান্ত্রিকের কাছে গেছিলেন।
অভিযোগ, শনিবার বছর ৪৫-এর অভিযুক্ত তান্ত্রিক মুশতাক আলি ওই মহিলাকে আশ্বাস দেন যে তাঁকে গর্ভধারণে সাহায্য করবেন। এরপরই সুযোগ খুঁজে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্যাতিতার বয়ান নিয়ে পরবর্তী তদন্ত করা হবে বলে খবর।
পশ্চিমবঙ্গের বসিরহাটে একটি নৃশংস ঘটনা সামনে এসেছে। ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৭০-এর বৃদ্ধার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নাবালিকাকে ঝাড়ফুঁকের ভয় দেখাতেন ওই বৃদ্ধা। শনিবারও একই কাজ করেন। নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতার বাবা-মা বাড়িতে ফিরে এলে মেয়েকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখেন। জিজ্ঞাসা করলে সব ঘটনা খুলে বলে সে। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয়েছে বৃদ্ধাকে।