Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

'বাড়তি কিছু না, শুধু...', এনআইএ হেফাজতে মাত্র তিনটি জিনিস চাইছেন তাহাউর রানা! 

২০০৮ সালের মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ১৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

'বাড়তি কিছু না, শুধু...', এনআইএ হেফাজতে মাত্র তিনটি জিনিস চাইছেন তাহাউর রানা! 

তাহাউর রানা

শেষ আপডেট: 13 April 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালের মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ১৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিল্লির সিজিও কমপ্লেক্সে এনআইএ-র প্রধান কার্যালয়ে একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কুঠুরিতে রাখা হয়েছে পাক বংশোদ্ভূত এই কানাডিয়ান নাগরিককে। সূত্রের খবর, এনআইএ হেফাজতে রানা তিনটি জিনিসের আবেদন করেছিলেন—একটি কোরান, কাগজ ও একটি কলম। তাঁর সেই অনুরোধ মঞ্জুর করা হয়েছে। জেরা চলাকালীন সময় বাদ দিলে, দিনের বাকি সময় ওই তিনটি জিনিস নিয়েই সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে।

রানার বন্দিত্ব পর্বে নিরাপত্তায় কোনও ফাঁক রাখছে না এনআইএ। কুঠুরির বাইরে ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছেন নিরাপত্তারক্ষীরা, ভিতরে বসানো হয়েছে সিসিটিভি। এক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এনআইএ-র এক আধিকারিক জানিয়েছেন, “রানার সঙ্গে অন্য সাধারণ বন্দিদের মতোই আচরণ করা হচ্ছে। কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। বাড়তি কিছু না, শুধু তিনটে জিনিস চেয়েছেন।” 

তিনি আরও জানান, রানা কোরান চেয়েছিলেন, সেটি তাঁকে সরবরাহ করা হয়েছে। প্রতিদিন কুঠুরির ভিতরে পাঁচ বার নমাজ পড়ছেন তিনি। এনআইএ কর্তৃপক্ষ রানাকে একজন "ধার্মিক ব্যক্তি" হিসেবে বর্ণনা করেছেন। তবে কলম ও কাগজ ব্যবহারে সতর্কতা বজায় রাখছে তদন্তকারী সংস্থা। যে কলমটি তাঁকে দেওয়া হয়েছে, তা দিয়ে যাতে তিনি নিজেকে কোনওরকম ক্ষতিসাধন না করতে পারেন, সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। তাঁর প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা।

আদালতের নির্দেশ অনুযায়ী, এক দিন অন্তর রানা তাঁর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। দিল্লি লিগাল সার্ভিস অথরিটি (DL​SA) আইনজীবীর ব্যবস্থা করছে। পাশাপাশি, ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্যপরীক্ষাও করা হবে। প্রসঙ্গত, ২৬/১১ হামলার কয়েক দিন আগেই ভারত সফরে এসেছিলেন রানা। এনআইএ মনে করছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই হামলা ঘিরে বেশ কিছু অজানা তথ্য সামনে আসতে পারে। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে বন্দি ছিলেন রানা। সেখান থেকেই সম্প্রতি তাঁকে প্রত্যর্পণ করে ভারতে আনা হয়েছে।


```