দ্য ওয়াল ব্যুরো: মতপ্রকাশের স্বাধীনতা একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ। শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গুজরাতে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে একটি এফআইআর খারিজ করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত এই মন্তব্য করেছে।
সামাজিক মাধ্যমে একটি কবিতা আপলোড করার অভিযোগে ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশ ‘শত্রুতা ছড়ানোর’ অভিযোগে এফআইআর দায়ের করেছিল গুজরাত পুলিশ। এই বিষয়ে কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট জানায়, কোনও লেখা বা মন্তব্য ‘বিদ্বেষমূলক’ বলে বিচার করার মানদণ্ড হতে পারে না। কিছু মানুষের চিন্তাধারাতে সমস্যা আছে, যারা সবকিছুকেই হুমকি বা সমালোচনা বলে মনে করে।


